শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

কালিহাতীতে বাল্কহেড দিয়ে বালু উত্তোলন! হুমকিতে মসজিদ, বিদ্যালয়, বসতবাড়ি

কালিহাতীতে বাল্কহেড দিয়ে বালু উত্তোলন! হুমকিতে মসজিদ, বিদ্যালয়, বসতবাড়ি

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন এলেংজানী নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বাল্ক হেড দিয়ে বালু উত্তোলন চলছে। ফলে হুমকিতে পড়েছে স্কুল, মসজিদ ও বসতবাড়ি। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৪ লেন এর কাজ চলমান রয়েছে সেখানেই মাটির এমনিতেই স্বল্পতা রয়েছে তারপরেও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি লাখ লাখ ফিট মাটির স্তূপ করে রেখে বিক্রির পাঁয়তারা করছে। 

জানাগেছে, কালিহাতী উপজেলার ধলা টেংগর প্রকাশ খালেপাড়া গ্রামের অসিম উদ্দিন, আব্দুস সামাদ, নজরুল, এস কে আলম, আলমগীর হোসেন, মাহফুজুর রহমান রুবেল, এলেংজানী নদী থেকে বাল্ক হেট বসিয়ে অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, এসব এলাকায় বাল্ক হেড দিয়ে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী বসতবাড়ি, পাথাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাথাইলকান্দি গ্রামের মসজিদটি বর্ষা মৌসুমে ধ্বসে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বালু খেকোরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নদীর দু’পাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না। স্থানীয়রা জানায়, প্রভাবশালী অসিম উদ্দিন দীর্ঘদিন যাবৎ নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন পূর্বক স্তুপ করে রাখা হয়েছে। ড্রেজার মেশিন স্থাপন করে দেদারছে এ অবৈধ ব্যবসা পরিচালনা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে নদী তীরবর্তী এলাকার কয়েক ব্যক্তি জানায়, ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের ফলে তাদের বসতবাড়িগুলো বিলীন হওয়ার আশঙ্কায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, সকল বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন ও এলেঙ্গা পৌর ভূমি অফিসকে ম্যানেজ করে এ অবৈধ ড্রেজার দীর্ঘদিন যাবৎ চালাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, অবৈধ বাল্ক হেড মেশিন বসিয়ে পাইপ লাগিয়ে বালু উত্তোলন করছে । অথচ, ২০১০ সালের বালু মহাল আইনে বলা হয়েছে, ‘বিপনণের উদ্দেশে কোন উন্মুক্ত স্থানে ও নদীর তলদেশ থেকে বালু-মাটি উত্তোলন করা যাবে না’। কিন্তু এ নির্দেশনার তোয়াক্কা না করে দিনের পর দিন অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বালু ব্যবসায়ীরা কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
এলাকাবাসী আরো অভিযোগ করে, অবৈধ বালু উত্তোলনের ব্যবসা বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে তারা বার বার জানালেও তা বন্ধ হয়নি। শুধুমাত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে ওই সময় বা দু’-একদিন বালু উত্তোলন বন্ধ রাখা হয় এবং সুযোগ বুঝে তা পুনরায় চালু করা হয়।স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহাসড়কে উন্নয়নের কাজ চলমান রয়েছে ওই জায়গাতেই বালির স্বল্পতা রয়েছে এভাবে যদি বালু উত্তোলন করে বাইরে বিক্রি করা হয় নদীর পাড়ের ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রশাসনকে বলবো উত্তোলনকৃত বালু জব্দ করে ওকসনের মাধ্যমে বিক্রি করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, এর আগেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তারপরেও যদি বালু উত্তোলন করে থাকে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সখীপুরে আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সখীপুরে আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন টাঙ্গাইল -৮ (সখীপুর-বাসাইল) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য,  টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ । 
শনিবার (৩০ সেপ্টেম্বর)  দুপুর  থেকে রাত পর্যন্ত উপজেলার বড়চওনা, দেবরাজ, দাড়িপাকা ও কুতুবপুর বাজারসহ  বিভিন্ন বাজারে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে তা আমি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে আপনাদের মাঝে প্রচার করতে এসেছি এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। সাধারণ জনগণ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট হাতে পেয়ে এবং সরকারের উন্নয়ন জানতে পেরে খুশি হয়েছেন।’

গণসংযোগ কালে বাসাইল-সখীপুর ঘিরে যেসকল  কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন তা হলো- শত ভাগ শিক্ষিত বাসাইল-সখিপুর, দুর্নীতি, দূর্বৃত্তায়ন, সন্ত্রাস, মাদক মুক্ত বাসাইল-সখীপুর, আটিয়া বন অধ্যাদেশ-৮২ সংশোধন পূর্বক সখীপুরের ১৪ মৌজার ভূমির মালিকানা নিশ্চিত করা, বাসাইল-সখীপুরের প্রতিটি বাড়ীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট নিশ্চিত করা, গোড়াই টু সাগরদিঘী রোডস এন্ড হাইওয়ের ডবল লেন এবং সুন্দলা-কালমেঘা-নলুয়া-বাসাইল-ভাতকুড়া
আঞ্চলিক মহাসড়কের মাধ্যামে বাসাইল সখীপুরকে পূর্ব পশ্চিম সংযোগ স্থাপন করা, সখীপুরের উপর প্রবাহিত ন্যাশনাল গ্রীড এর গ্যাস লাইন থেকে সখীপুর-বাসাইলকে গ্যাস কানেক্ট
করে শিল্পাঞ্চল গড়ে তুলে ব্যাপক কর্ম সংস্থানের সৃষ্টি করা, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর মাধ্যমে আন্তর্জাতিক মানের কোম্পানি স্যামসাং, ডেল এর মত হাই টেক ফ্যাক্টারি বাসাইল-সখীপুরে স্থাপন করা, বাসাইল-সখীপরের মাঝামাঝি কোন এক স্থানে ইঞ্জিনিয়ারিং ইউনির্ভার্সিটি স্থাপন করা, বাসাইল-সখীপুরে পলিটেকনিক, ভোকেশনাল, ফিজিক্যাল, নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা, বাসাইল-সখীপুরে বিদ্যামান হাসপাতালের অবকাঠামো বৃদ্ধি করে ২০০ শয্যার জাতীয় মানের
হাসপাতাল করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, স্কুল, কলেজ, মাদরাসা ব্যাপক মনিটরিং এর মাধ্যমে
শিক্ষার গুনগত মান নিশ্চত করা, স্পোর্ট একাডেমি, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, পর্যটন কেন্দ্র,
স্টেডিয়াম, পর্যপ্ত খেলার মাঠ, মসজিদ,
মন্দির, গোরস্থান, শশ্মান নিশ্চিত করা, সখীপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠির নিজস্ব স্বকীয়তা ধরে রাখার পাশাপাশি তাদের অধিকার নিশ্চত করা।

এসময় উপজেলা  আওয়ামীলীগের সহসভাপতি আঃ ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সদস্য খান মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আতিকুল হক সমীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা কবি শাহ আলম সানি, যুবলীগ নেতা আল আমিন শিকদার, সাবেক ছাত্র নেতা আহমেদ কামাল সহ আওয়ামী লীগ  ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সখীপুর টাঙ্গাইল  

২৩/০৯/২৩

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইলে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন(বিডিএফ) এর আলোচনা সভা

টাঙ্গাইলে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন(বিডিএফ) এর আলোচনা সভা

বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন (বিডিএফ)কেন্দ্রীয় কমিটির  আহ্বায়ক ডাঃ শাহেদ রফি পাভেল এবং সদস্য সচিব অধ্যাপক ডাঃ তাজিন আফরোজ শাহ এর টাঙ্গাইলে আগমন উপলক্ষ্যে টাঙ্গাইলের বিশিষ্ট ডাক্তারবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন(বিডিএফ), টাঙ্গাইল জেলা শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯সেপ্টেম্বর) টাঙ্গাইল শর্মা হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ নুরুল আমিন মিয়া, প্রিন্সিপাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ডাঃ কামরুল ইসলাম খান ইউসুফজাই, সভাপতি,স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ), টাঙ্গাইল জেলা, ডাঃ শফিকুর রহমান খান লিটন, সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ), টাঙ্গাইল জেলা, ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, সিভিল সার্জন, টাঙ্গাইল জেলা, ডাঃ খন্দকার সাদিকুর রহমান, উপ-তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন(বিডিএফ), টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডাঃ ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাঃ মোখলেসুর রহমান, ডাঃ নাজমা খলিল, ডাঃ রেহানা পারভীন,ডাঃমোশাররফ হোসেন, ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ডাঃ সৈয়দ মনিরুল ইসলাম বিপ্লব, ডাঃ এস এম নাজমুল, ডাঃ ওয়ালিদ খান সাগর, ডাঃ নুজহাত তাবাসসুম শান্তা, ডাঃ আফরিনা আক্তার, ডাঃসাজিয়া আফরিন, ডাঃ নাঈমুর  রহমান দুর্জয়, ডাঃ শফিকুল ইসলাম সজিব, ডাঃ অনুজিৎ সাহা, ডাঃ দেবব্রত দাস সজিব, ডাঃ সজীব হাসান‌, ডাঃ সৈয়দ রাকিবসহ অন্যান্য গণ্যমান্য ডাক্তারগণ।

আলোচনা সভার পাশাপাশি অতিথিদের ফুল দিয়ে বরণ ও ব্যাচ পরিধান, কেক কাটা, মধ্যাহ্ন ভোজ এবং রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমিনুর রহমান মিলটন কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে আগত চিকিৎসকবৃন্দ এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে আগত সকলের সঙ্গে রেনাটা লিমিটেড বাংলাদেশকে বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশন (বিডিএফ), টাঙ্গাইল জেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইলে খাদিজা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইলে খাদিজা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে খাদিজা আক্তার (২৩) নামের এক গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি রাশেদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার আমতলীর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম (৩৫) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের নলখোলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এবং র‌্যাব-১ এর যৌথ একটি দল অভিযান চালিয়ে খাদিজা হত্যা মামলার প্রধান আসামি রাশেদকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে রাশেদ পলাতক ছিল।

খাদিজা আক্তার ও রাশেদ স্বামী-স্ত্রী পরিচয়ে টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। হত্যাকাণ্ডের পর তাদের বিয়ের বিষয়টি খাদিজা আক্তারের পরিবারের লোকজন জানতে পারেন। গত ৩ সেপ্টেম্বর খাদিজা আক্তারের কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের লোকজন বাসায় গিয়ে রুমের দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন ও বাসার মালিকসহ তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা খাদিজা আক্তারকে খাটের উপরে পড়ে থাকতে দেখতে

পান।

এসময় খাদিজার পায়ের গোড়ালীর পিছনের রগ কাটা ছিল। ঘটনার পরদিন ৪ সেপ্টেম্বর খাদিজা আক্তারের বড় ভাই ইমান আলী (২৫) বাদী হয়ে রাশেদুল ইসলামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল ইসলাম জানান, মুন্নি আক্তার নামে তার এক স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। খাদিজা আক্তারের সম্পর্কের কথা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বের স্ত্রীর সাথে তার মনোমালিন্য ছিল। খাদিজা নিয়ে সংসার করা অবস্থায় খাদিজা আক্তারও রাশেদের কাছে টাকা দাবি করেন।

বারবার টাকা দাবি করায় একপর্যায়ে রাশেদ উত্তেজিত হয়ে খাদিজাকে হত্যা করে।

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সখীপুরে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “গাছ লাগান, পরিবেশ বাঁচান; অর্থনীতির প্রকল্প, নেইকো গাছের বিকল্প” ¯স্লোগানে ৪’শ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘোনারচালা উচ্চ বিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করে। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ, কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম কামরুল হাসান, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন মাষ্টার। এছাড়াও বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলী আহম্মেদ তালুকদার, ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. আ. কাদের মুর্ত্তুজা,  কালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান, সাবেক সদস্য শামসুল আলম, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, প্রতিটি ক্লাসরুম থাকবে মসজিদের মতো, পরিষ্কার-পরিচ্ছন্ন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তোমাদেরকে (শিক্ষার্থীদের) দক্ষতা অর্জন করতে হবে। সমাজের নানা স্তরে অবদান রেখে সফল ও স্বার্থক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। 
বক্তরা বলেন,  বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। এ দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই, ফলে ঘনঘন প্রচন্ড দাবদাহ, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আমরা নিজেরা গাছ লাগাবো ও অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। গাছের যতœ নিবো। 
শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইলে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করল স্বামী!

টাঙ্গাইলে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করল স্বামী!

টাঙ্গাইলের মধুপুরে শালিসি বৈঠকে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রুবেল ফকির (৩৫) নামের এক যুবক। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, ২০২১ সালের ২৭ মে পারিবারিকভাবে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামের হাসমত আলী ফকিরের ছেলে রুবেল ফকিরের সঙ্গে একই উপজেলার কুড়াগাছা উত্তরপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে রুমি আক্তারের (৩০) বিয়ে হয়। তাদের সংসার জীবন শুরুর আগে উভয়েরই বিয়ে হয়ে ছিল এবং দুজনেরই আগের সংসারে একটি করে ছেলে রয়েছেরুবেল মিয়া বিয়ের পর থেকেই উভয়ের ঘরের সন্তানকে সঙ্গে নিয়ে সংসার জীবন অতিবাহিত করছিলেন। কিছুদিন যাওয়ার পর থেকেই রুবেল ফকিরের সন্তানের প্রতি অবহেলা শুরু করেন রুমি আক্তার। বিষয়টি রুবেলের নজরে এলে সংসারে মনোমালিন্য শুরু হয়। এ নিয়ে কলহ দিন দিন বাড়তে থাকে। একাধিকবার শালিসি বৈঠক হলেও পরে সমাধান হয়নি।


সাম্প্রতিককালে একে অপরের প্রতি নানা অভিযোগ করতে থাকেন। এক পর্যায়ে রুবেল ফকির রুমি আক্তারের সন্তানকে বাড়িতে রাখতে অসম্মতি জানায়। বিষয়টি ঘিরে তাদের দ্বন্দ্ব প্রকট হয়। প্রতিদিনের কলহে সংসারে অশান্তি নেমে আসে। অবশেষে গত রোববার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে শালিসি বৈঠক হয়।ওই বৈঠকে রুবেল ফকির রুমি আক্তারকে এক লাখ ৩৫ হাজার টাকা দেওয়ার শর্তে তাদের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি হয়। শালিসি বৈঠকে রুবেল ফকির নগদ এক লাখ টাকা পরিশোধ করেন। বাকি ৩৫ হাজার টাকা দ্রুতম সময়ে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।


এই বৈঠক শেষে রুবেল মিয়া বাড়িতে গিয়ে পানির সঙ্গে দুধ মিশিয়ে গোসল করে গোসল করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

রুবেল মিয়া বলেন, শান্তির আশায় গড়া সংসারে অশান্তি নেমে এসেছিল। শালিস, শালিস, শালিস আর ভালো লাগে না। অবশেষে উভয়ের সম্মতির ভিত্তিতে সংসারে ইতি টেনে দুধ দিয়ে গোসল করে প্রশান্তি পাচ্ছি।

গ্রাম্য মাতব্বর আব্দুল মান্নান ও ওসমান আলী জানান, অটোরিকশা চালক রুবেল মিয়া ও গৃহবধূ রুমি আক্তারের সম্মতির ভিত্তিতেই তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে।
সখীপুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন আলহাজ্ব শওকত শিকদার

সখীপুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন আলহাজ্ব শওকত শিকদার

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাংগাইল-৮ বাসাইল-সখীপুর আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নিয়মিত এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব শওকত শিকদার।

২৬ সেপ্টেম্বর(মঙ্গলবার)  দিনব্যাপী দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সখীপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

বেলা ৩ টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে সাধারণ জনতার সাথে সাক্ষাত করেন। পরে ঐ বাজারেই পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এরপর বেলা সাড়ে ৩ টায়  কালিয়া   বাজারে পথসভায় যোগদান করেন।
বেলা সাড়ে ৪ থেকে বিকেল ৬ টা পর্যন্ত বড়চওনা, কুতুবপুর,রাজনীতিমোড় সহ বিভিন্ন পয়েন্টে পথসভায় যোগদান করেন। 

এছাড়া সন্ধার পর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উন্নয়নচিত্র তুলে ধরে গণসংযোগ করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার পথসভায় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তাই তিনি দলের নেতাকর্মীদের বলেন, সকল ভুল ত্রুটি ও ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। 

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দিবেন।
সখীপুরে ৬ মাসে পিডিবি’র ২৫ ট্রান্সফরমার চুরি

সখীপুরে ৬ মাসে পিডিবি’র ২৫ ট্রান্সফরমার চুরি

টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফরমার চুরি বেড়েই চলেছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না পিডিবি’র ট্রান্সফরমার চুরি। কয়েকদিন পর পরই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে উপজেলায় গেলো ৬ মাসে ১০ টি ইউনিয়নে অন্তত পক্ষে ২৫ টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ফলে বিভিন্ন এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে।

চুরি যাওয়া ওই সব এলাকায় নতুন ট্রান্সফরমারের জন্য ভর্তুকির টাকা যোগাতে হিমশিম খাচ্ছে অনেক বিদ্যুৎগ্রাহক। যে সব এলাকা থেকে ট্রান্সফরমার চুরি যাচ্ছে ওই এলাকায় শতশত গ্রাহক কয়েকদিন বিদ্যুৎবিহীন অন্ধকারে থাকে।


এসব এলাকা অন্ধকারে থাকায় একদিকে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। অন্যদিকে সন্ধ্যা হলেই চুরি ডাকাতির আতঙ্কে থাকছে এলাকাবাসী। কোনো প্রকার ভোগান্তি ছাড়া বিদ্যুতের নতুন সংযোগ পাওয়ার প্রত্যাশা ভুক্তভোগীদের।

সখীপুর পিডিবি (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) সূত্রে জানা যায়, উপজেলায় শিল্প, বাণিজ্যিক ও আবাসিক মিটার ব্যবহারকারী রয়েছে বর্তমানে প্রায় লাখ খানেক।


সখীপুর পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, গেলো কয়েক মাসে সখীপুরে পিডিবি’র ২০/২২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি ঠেকাতে আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছি। জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং করা হয়েছে।

ট্রান্সফরমার চুরি যাওয়া এলাকাগুলো হচ্ছে, কচুয়া-কালিয়া সীমান্ত মোড়, দামিয়া হামের মোড়, আড়াইপাড়া বিল্লাল মেম্বারদের মোড়, গজারিয়া ভারতের চালা, মকরম চৌরাস্তা, কালিদাস, কালমেঘা, মুচারিয়া পাথার, বাঁশতৈল সীমান্ত, জোড়দিঘী সীমান্ত, বেড়বাড়ি বাজার উত্তরপাড়া, তক্তারচালা, হাতীবান্ধায় দুটি, তৈলধারা ফিডার এলাকা, হতেয়া-রাজাবাড়ি, লাঙ্গুলিয়ায় দুটি, বহুরিয়া ফিডার এলাকাসহ বিভিন্ন এলাকা ও সখীপুরের সীমান্ত এলাকা রয়েছে।


কালিয়া ইউপির সাবেক মেম্বার বিল্লাল হোসেন বলেন, তাদের এলাকা আড়াইপাড়া ও দামিয়া গ্রামে এক সপ্তাহ ব্যবধানে দুটি ট্রান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমার প্রতিস্থাপনে অনেক গ্রাহকই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় ভর্তুকির টাকা যোগাতে পারছেন না। কাকড়াজান ইউনিয়নের ইমরান হাশমি নামের এক ছাত্রনেতা জানান, ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গত তিন মাসের ব্যবধানে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

এদিকে, গত ১২ সেপ্টেম্বর সখীপুরের তৈলধারা ফিডার এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় মাইক্রোবাসসহ (ঢাকা মেট্টো-চ ১৫-৫৭৮২) তিনজনকে আটক করা হয়। বিদ্যুৎ বিভাগের লোকজন ধাওয়া করে তাদের আটক করেন। পরে মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিদ্যুৎবিভাগ।

সখীপুর পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, গত কয়েক মাসে সখীপুর থেকে ২০ থেকে ২২টি ট্রান্সফরমার চুরি হয়। এতে সাধারণ মানুষ ও বিদ্যুৎবিভাগের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। প্রতিটি চুরির ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছে। গত ১২ সেপ্টেম্বর একটি মাইক্রোবাসসহ তিন চোরকে আটক করা হয়েছে। ওই চোর চক্রের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু উপকরণ জব্দ করা হয়েছে। বৈদ্যুতিক আইনে তাদের নামে মামলা করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, স¤প্রতি সখীপুরে পিডিবি’র ট্রান্সফরমার চুরির একটি চক্র সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার চুরি করছে। চোরেরা মাইক্রোবাস, মিনি ট্রাক নিয়ে খোলস ফেলে ট্রান্সফরমারের ভেতরের মূল্যমান অংশটুকু নিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিদ্যুৎকর্মী জানান, চোরচক্র অত্যধিক চতুর। ট্রান্সফরমার যাতে ভেঙ্গে না যায় সে কারনে আশপাশের বাড়ির খড়ের গাঁদা থেকে খড় এনে স্থাপিত ট্রান্সফরমার খুলে বিছানো খড়ের ওপর রাখেন। তারপর খোলস ফেলে রেখে মূল্যমান অংশটুকু মাইক্রোবাস বা মিনি ট্রাকে করে নিয়ে যায়।

পিডিবি’র একটি বিশ^স্ত সূত্রে জানা গেছে, চুরি যাওয়া ট্রান্সফরমারের সংখ্যা আরো বেশি হতে পারে। এ প্রসঙ্গে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, তিনি গত ২০ মার্চ সখীপুরে যোগদান করেছেন। তার যোগদানের পর থেকে এ পর্যন্ত ২০/২৫টির মতো ট্রান্সফরমার চুরি হয়েছে। আরো বেশি হলে সেটি সম্পর্কে তিনি অবগত নন বলে জানিয়েছেন।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, চুরি হওয়া ট্রান্সফরমার গুলো উদ্ধারসহ ওই চক্রটিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: 

টাঙ্গাইলের সখীপুরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসাইন ওরফে সাকু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। 

রোব্বার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার কচুয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের কালিয়াজুরী গ্রামের মজিবর রহমানের সন্তান।  

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, নিহত যুবক তার স্ত্রী নুপুরকে নিয়ে সখীপুর আবাসিক মহিলা কলেজ থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পথে কচুয়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাদেরকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী নুপুর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। 

জানা গেছে, নিহত সাখাওয়াত মাত্র দেড় মাস আগে বিয়ে করেছিলেন। ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। 

সখীপুর থানার সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের বাবা এখনো হাসপাতালে আসেননি। তিনি এলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে লাশ পোস্টমর্টেম করা হবে কিনা। ঘাতক ইজিবাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।

সখীপুর প্রতিনিধি

২৪/০৯/২০২৩

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

ঘাটাইলে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ

ঘাটাইলে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ

টাঙ্গাইলের গোপালপুরে এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি ২০১ গম্বুজ মসজিদ নির্মাণের পর এবার ঘাটাইলের আনেহলা ইউনিয়নে ৩৯৯ ফিট সু-উচ্চ মিনারসহ ২৬১ গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে “বায়তুন নূর জামে মসজিদ”। 

এটি নির্মাণ করা হবে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়েকর ঘাটাইল উপজেলার সিংগুরিয়ায়। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (২২  সেপ্টম্বর) বিকালে প্রস্তাবিত মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলার আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তেজগাঁ শিল্পাঞ্চল আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সাইফুল ইসলাম বাবু।

 অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন- হাফেজ মওলানা মো. হুসাইন আহমদ।

উদ্যোক্তারা জানান, প্রায় ৫ বিঘা জমির ওপরে ৩ তলা ও সু-সজ্জিত পাঁচটি মিনার বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ হবে। ৫টি মিনারের একটি ৩৯৯ ফিট উচ্চতায় দৃষ্টিনন্দন আধুনিক মার্বেল পাথর দ্বারা মেহেরাব, পিলার ও মেঝে নির্মিত হবে। 

একত্রে ৩০ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থাসহ প্রতিটি জায়নামাজের স্থান কারুকাজ দ্বারা নির্ধারিত থাকবে। এছাড়া জেনারেটরসহ এসির ব্যবস্থা ও মসজিদে ইসলামী জ্ঞান চর্জার জন্য একটি লাইব্রেরী কক্ষ এবং মহিলাদের আলাদা নামাজ আাদায়ের ব্যবস্থা থাকবে।

২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান বলেন, আমার বাবা স্বপ্নে আমাকে বলেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। পরে আমি পার্শ্ববর্তী গোপালপুরের পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ দেখতে যাই। সেখান থেকে আমার ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের ইচ্ছে হয়। 

আমি এলাকার সকল ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। যাতে আমি আমার জীবদ্দশায় এই মসজিদটি নির্মাণ করে যেতে পারি।

টাঙ্গাইলে ধর্ষণের শিকার স্কুলছাত্রী ৫ মাসের অন্তঃসত্বা!

টাঙ্গাইলে ধর্ষণের শিকার স্কুলছাত্রী ৫ মাসের অন্তঃসত্বা!

টাঙ্গাইলের কালিহাতীতে ষষ্ঠশ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্তঃসত্বা হয়ে পড়েছেন।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা নজরুল ইসলামকে অভিযুক্ত করে সোমবার (১৯ সেপ্টেম্বর) কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ন্যাক্কারজনক এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

এদিকে মামলা করায় ভুক্তভোগীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নজরুল ইসলাম (৪৮) উপজেলার কোকডহরা ইউনিয়নের আগচারান গ্রামের মৃত আব্দুল খালেক মন্ডলের ছেলে।

মামলার বিবারণে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলামের স্ত্রী গর্ভবতী হওয়ার সুবাদে স্কুলছাত্রীকে মাঝে মধ্যে সাংসারিক কাজের জন্য ডেকে নিয়ে আসতো নজরুল ইসলাম। সুযোগ বুঝে একদিন স্কুলছাত্রীকে ঝাপড়িয়ে ধরে একটি ঘরে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে নজরুল। পরে ধর্ষণের কথা বাড়িতে বা অন্য কাউকে বললে স্কুলছাত্রীকে মেরে ফেলার হুমকি দেয়। এভাবে ভয় দেখিয়ে কয়েক-দফায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে নজরুল ইসলাম। একপর্যায়ে স্কুলছাত্রীর শরীরের বাহ্যিক পরিবর্তন ঘটলে চাপ দেয় তার পরিবার। একপর্যায়ে ধর্ষণের ঘটনা ওই স্কুলছাত্রী খুলে বলে তার পরিবারের কাছে। পরিবার মেডিক্যাল রির্পোটের মাধ্যমে জানতে পারে তাদের মেয়ে ওই স্কুলছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্বা।

পরে ওই স্কুলছাত্রীর মা কালিহাতী থানায় গিয়ে নজরুল ইসলামকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা জানান, আমরা গরিব হওয়ায় এবং অভিযুক্ত নজরুল ইসলাম এলাকায় প্রভাবশালী হওয়ায় এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

তিনি আরও জানান, মামলা করায় আমাকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়ায় চরম নিরাপত্তহীতায় ভুগছি। এছাড়াও কান্না জড়িত কন্ঠে তিনি জানান, এই অনাগত সন্তানের পরিচয় দিব কিা? দ্রুত অভিযুক্তকে গ্রেফতার পুর্বক বিচারের দাবি করেন তিনি।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) মামলার পর ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

কালিহাতীতে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর অন্তঃসত্ত্বা

কালিহাতীতে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর অন্তঃসত্ত্বা

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আগচারান এলাকার মৃত খালেক মিয়ার ছেলে ৪০ বছর বয়স্ক নজরুল ইসলামের বিরুদ্ধে স্ত্রী গর্ভবতী হওয়ায় সাংসারিক কাজের কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মেডিকেল রির্পোটের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন বিভিন্ন সময়ে ধর্ষণের ফলে স্কুল ছাত্রীটি বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। ফলে ভুক্তভোগী ও তার পরিবার বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।

এ বিষয়ে স্কুলছাত্রীটির মা বাদী হয়ে ধর্ষক নজরুলের বিরুদ্ধে কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা করেছেন। মামলা নং ১০/১৩১।

মামলার এজাহারে বলা হয়েছে, নজরুলের স্ত্রী গর্ভবতী হওয়ার পর ভুক্তভোগীকে মাঝে মধ্যে সাংসারিক কাজের জন্য ডেকে নিয়ে যেতো। একদিন আসামী নজরুল জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে একটি ঘরে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। পরে ধর্ষণের কথা বাড়িতে বা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়। এভাবে ভয় দেখিয়ে বিভিন্ন সময়ই সে স্কুলছাত্রীটিকে ধর্ষণ করে আসছিল।

ভুক্তোভোগী অন্তঃসত্ত্বা হওয়ায় তার শরীরের বাহ্যিক পরিবর্তন ঘটে। ফলে পরিবার ও প্রতিবেশীদের কাছে বিষয়টি স্পষ্ট হয়। তাকে জিজ্ঞাসা করলে তখন সে নজরুলের ধর্ষণের বিষয়টি নিয়ে মুখ খোলে। এলাকায় প্রভাবশালী হওয়ায় অভিযুক্ত নজরুল এখনো ধরা-ছোয়ার বাইরে।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বলে, নজরুল ডেকে নিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে এবং এ কথা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়।

এ প্রসঙ্গে কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, মামলার পর ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযানও চলমান রয়েছে।
ঘুষের রেট ঠিক করে দেওয়া সেই এসিল্যান্ড বরখাস্ত

ঘুষের রেট ঠিক করে দেওয়া সেই এসিল্যান্ড বরখাস্ত

জমি নামজারি করতে সরকারি ফি থেকে বেশি অর্থ (ঘুষ) নেওয়ার নির্দেশনা দেওয়ার ঘটনায় পিরোজপুরের নাজিপুর উপজেলার সেই এসিল্যান্ড মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়, মাসুদুর রহমানের বিরুদ্ধে তার সহকর্মীদের নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 
পিরোজপুরের জেলা প্রশাসক গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি অডিও ক্লিপের কথোপকথনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন এবং তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন।বরিশালের বিভাগীয় কমিশনার এমন আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন বলেও এতে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযুক্ত মাসুদুর রহমানকে তার দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। সেজন্য সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও এতে জানানো হয়েছে।প্রসঙ্গত, বরখাস্ত হওয়া মাসুদুর রহমান সর্বশেষ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

গত জুলাইয়ে উপজেলার ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে ভূমি কর্মকর্তারা কোন রেটে ঘুষ গ্রহণ করবেন তা ঠিক করে দেন এ কর্মকর্তা। ওই বৈঠকের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়
শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে--এমপি জোয়াহেরুল ইসলাম

শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে--এমপি জোয়াহেরুল ইসলাম

টাঙ্গাইল-৮, সখীপুর-বাসাইল আসনে আওয়ামী লীগের এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তাঁকে নির্বাচিত না করে আমি (জোয়াহেরুল) ঘরে ফিরে যেতে পারি না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত চক্র ফের তৎপর হয়ে উঠেছে। তারা নানান য়ড়যন্ত্র করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সখীপুর-বাসাইলের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম পথসভা ও গণসংযোগে বিভিন্ন স্থানে গণ জমায়েতে এসব কথা বলেন। গত ২০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম এমপি উপজেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ের চতলবাইদ, বেলতলী, কালেমঘা, করটিয়াপাড়া, জিনিয়া, জয়বাংলা, ইছাদিঘী, আতিয়া, হাজীবাজার, কালিয়ানপাড়াসহ ১১টি স্থানে পথসভা ও গণসংযোগ করেন।

দিনব্যাপী পথসভায় তিনি আওয়ামী লীগের সভা নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন। এসময় তিনি সুদৃঢ় কন্ঠে বলেন, টিআর,কাবিখা আমি খাই না। এটিকে তিনি নিজের কাফনের কাপড়ের সঙ্গে তুলনা করে বলেন, এ টাকা যদি আমি নেই, সেটি হবে আমার কাফনের কাপড়। এসময় জোয়াহেরুল ইসলাম আরও বলেন, স্কুলের পিয়ন,দপ্তরি এবং বিল্ডিং বরাদ্দে আমি কোন টাকা নেই না। স্কুল এমপিওভূক্ত করতে আমি কোন টাকা রিসিভ করি না।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, প্রিন্সিপাল আলীম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা,দুলাল হোসেন,জামাল হোসেন, আনোয়ার হোসেন, আনসার আলী আসিফ । এছাড়া উপজেলা যুবলীগের আহবায়ক এমএ ছবুর, যুগ্ম আহবায়ক সজীব আহমেদ, আলমাস আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল আল মামুন, সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।


এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

কালিহাতীতে বাস চাপায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর

কালিহাতীতে বাস চাপায় প্রান গেল মোটরসাইকেল আরোহীর

সাইদুর রহমান সমীর, টাংগাইলে প্রতিনিধি :
টাংগাইলের কালিহাতী ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হচ্ছেন, ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুই জনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন।


বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে মোটরসাইকেলটি মহাসড়ক পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদার মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষেলাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।

সাইদুর রহমান সমীর
কালিহাতী প্রতিনিধি 
মোবাইল 01738557207

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ড. কামাল হোসেনের জোটে যোগ দেওয়া

আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ড. কামাল হোসেনের জোটে যোগ দেওয়া

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ড. কামাল হোসেনকে নেতা মেনে তাঁর জোটে যোগ দেওয়া। কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোনো নেতা নন।’ এজন্য নির্বাচনের পরেই আমি সেই জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। 

মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় বিএনপির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপির ভাইয়েরা একটি হাওয়া ভবন বানিয়েছিল। কিন্তু তাঁরা একবারও বলে নাই এটি ভুল ছিল, অন্যায় হয়েছে, ক্ষমা চাই। ওনারা খুব জনপ্রিয়, আগামী সপ্তাহেই নাকি ওনারা প্রধানমন্ত্রী হবেন এমনটাই মনে করেন। 

আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি ওই ভোটে দাঁড়াব না, যে ভোটে ভোটারেরা ভোট দিতে পারবে না। সব ভোটারেরা যখন নির্বিঘ্নে ভোট দিতে পরবে, আমি ওই ভোটে দাঁড়াব। এটা আমার বোনকেও (প্রধানমন্ত্রী) বলেছি।’ 

আওয়ামী লীগের সমালোচনা করে বঙ্গবীর বলেন, ‘নৌকা ওয়ালারা একটু সাবধান হন, মানুষকে সম্মান করার চেষ্টা করেন। মনে রাখবেন, গাঁজার নৌকা পাহাড় দিয়ে চলে, ভালো নৌকা পানি ছাড়া চলে না।’ 

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দেলোয়ার হোসেন নবীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, আলমগীর সিদ্দিকী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর প্রমুখ।

সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

হিজাব পরার সময় পিন গিলে ফেললেন শিক্ষার্থী

হিজাব পরার সময় পিন গিলে ফেললেন শিক্ষার্থী

মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থী সুমাইয়া আক্তার। এ সময় মুখে হিজাব পরতে গিয়ে পিন গিলে ফেলেন তিনি। পরে ওই শিক্ষার্থীর পেট থেকে অপারেশন ছাড়াই এই পিন বের করে আনেন ডা. মোহাম্মদ আবিদুর রহমান ভূঞা।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৮) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

তিনি তার নিজের ফেসবুক পোস্টে লেখেন, মাদ্রাসাছাত্রী সুমাইয়া, বাড়ি গোবিন্দপুর, হোসেনপুর। তার বয়স ১৮ বছর। মেয়েটি আজ সকালে মাদ্রাসায় যাওয়ার আগে হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে ভুলবশত পিনটি গিলে ফেলে। সন্ধ্যায় মেয়েটিকে তার মামা চেম্বারে আনেন। আজ আমি সেই পিনটি এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। আলহামদুলিল্লাহ মেয়েটি সুস্থ আছে। হিজাব পরতে গিয়ে কখনো হিজাব পিন মুখে নিবেন না।

এ বিষয়ে ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) বলেন, কখনো মুখে পিন নেওয়া যাবে না। বাচ্চারাও অনেক সময় পয়সা খেয়ে ফেলে। মুখে কখনো ধাতব কিছু নেওয়া উচিত না। বিশেষ করে হিজাব পরার সময় পিন মুখে না রাখাই উত্তম হবে।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার

সখীপুরে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর ঝুমা (৯) ও মিম (৯) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

নিহত মিম ওই এলাকার কামরুল হাসানের এবং ঝুমা বাবুল মিয়ার মেয়ে। তারা দুজনই হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ওই দুই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও ঝুমা শনিবার দুপুরের খাবার খেয়ে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। রাত পৌনে ১০টা পর্যন্তও তাদের খোঁজ মেলেনি। 

পরে বাড়ির উত্তরপাশে পুকুরে জাল দিয়ে খোঁজাখুঁজির পর তাদের লাশ পাওয়া যায়।হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, ঘটনা জানতে পেরেই এলাকায় মাইকিং করা হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেছি। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
সখীপুরে দুই স্কুলছাত্রী নিখোঁজ !

সখীপুরে দুই স্কুলছাত্রী নিখোঁজ !

(নিজস্ব প্রতিবেদক): টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া গ্রামের মীম ও ঝুমা নামের দুই শিশুকে আজ দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। তারা একই এলাকার কৃষক কামরুল ও বাবুল মিয়ার মেয়ে।

পরিবারসূত্রে জানা যায়, আজ শনিবার হতেয়া পশ্চিম পাড়া নিজ বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে খেলতে বের হয় তারা। কিন্তু রাত হয়ে গেলেও তারা এখনো বাড়ি ফেরেনি। মীম ও ঝুমা হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায়, এলাকার মানুষের চোখে মুখের আতঙ্কের ছাপ।

এ ঘটনায় কেরানী পাড়া গ্রামের আব্দুস সালাম বলেন, সখীপুরে গুম, খুন বেড়েই চলেছে। নিখোঁজের পরেই মিলছে তাদের লাশ। এ অবস্থায় আমরা দুশ্চিন্তায় দিন পার করছি। প্রশাসনের সুদৃষ্টি না এলে সখীপুর একদিন নরকে পরিণত হবে।

হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান জানান, ঘটনা জানতে পেরেই আমরা এলাকায় মাইকিং করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি পুকুর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চলছে।

তবে এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন সাধারণ ডায়েরী করেনি নিখোঁজ শিশুর পরিবার।

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

কালিহাতীতে মুরাদ সিদ্দিকীর জনসভা অনুষ্ঠিত

কালিহাতীতে মুরাদ সিদ্দিকীর জনসভা অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ঐতিহ্যবাহী সিদ্দিকী পরিবারের সন্তান জননেতা মুরাদ সিদ্দিকীর জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় মোঃ রফিকুল ইসলাম শাজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুরাদ সিদ্দিকী বলেন, আমি নীতি ত্যাগ করি নাই। ঘোষণা করেছি দল করলে আওয়ামী লীগ করবো নেত্রী যদি আওয়ামীলীগে নেয় দল করবো কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল করবো না। আওয়ামী  লীগ ছাড়া অন্য কোন দলের অস্তিত্ব নেই। 

তিনি আরো বলেন, গত ২৫-৩০ বছর ধরে টাঙ্গাইলের মাটিতে ধৈর্য ধরে বসে আছি বলে এখনো মাটিতে টিকে থাকতে পারি। চারদিকে ষড়যন্ত্রকারীরা বসে আছে যেকোন সময় ছোঁবল মারতে পারে। আমি সত্য কথা বলে যাবো পরিবারের বড়দের যদি ভুল হয় ছোটদের সে ভুলের মাশুল দিতে হয়। যারা নিজেদের ভুল বুঝতে পারেনা তারা কোনদিন এগিয়ে যেতে পারেনা।

মোস্তফা কামালের সঞ্চালনায় আরো বক্তব্যদেন বাংড়া ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্রনেতা ও টাঙ্গাইল ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজু, যুবনেতা জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী তালুকদার, সুমন আহমেদ (শুভ) ও মীর মেহেদী হোসেন প্রমুখ।
এ দেশে অপরাধীরা ঘুরে বেড়ায়, দেশপ্রেমিকরা শাস্তি পায়: এডভোকেট আহমেদ আযম খান

এ দেশে অপরাধীরা ঘুরে বেড়ায়, দেশপ্রেমিকরা শাস্তি পায়: এডভোকেট আহমেদ আযম খান

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এ দেশে অপরাধীরা ঘুরে বেড়ায় আর দেশপ্রেমিকরা শাস্তি পায়। কারণ এ দেশে সুষ্ঠু ও ন্যায়বিচার নেই। সারা দেশে বিচারের নামে প্রহসন চলছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুরের দাড়িয়াপুর গ্রামে আলোচিত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া হত্যার প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আপনারা টাঙ্গাইল ও ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে যান, দেখবেন হাজার হাজার মানুষকে ভুয়া, মিথ্যা ও গায়েবি মামলায় সাজা দেয়া হচ্ছে। অথচ প্রকৃত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। এই সরকার অপরাধীদেরকে পৃষ্ঠপোষকতা করে। 

তিনি আরো বলেন, শুধু সখীপুর–বাসাইল নয়, সারাদেশে খুন,গুম রাহাজানিসহ সব ধরনের অপরাধ বেড়ে গেছে। পাড়ায় পাড়ায় নেশা ঢুকিয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে সারা বাংলাদেশেই কত খুন-খারাবির কথা শুনি কিন্তু কোনো বিচার নেই। জেলে ভরে রাখা হয়েছে নিরপরাধ মানুষদেরকে। 

ওই সভায় উপস্থিত শত শত লোকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা গত ১৫ বছর যাবত ভোট দিতে পারেন না। কয়েক মাস পরে যে নির্বাচন আসছে তখনো যাতে ভোট দিতে না পারেন সেজন্য সরকার পাশের দেশ ভারতকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। 

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়ার হত্যার বিচার দাবি করে এডভোকেট আহমেদ আজম খান বলেন, সামিয়ার মা-বাবার চোখের পানি আমি কীভাবে মুছে দিব? তার মা-বাবাকে সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই। ১০ দিন পার হয়ে গেলেও সামিয়ার হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়নি। 

তিনি বলেন, এই সরকার যদি সামিয়ার হত্যার বিচার না করে তাহলে সামনে আমাদের সময় আসছে। আমরা এই হত্যার অবশ্যই বিচার করব। এ সময় তিনি সামিয়ার হত্যার বর্ণনা দিতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন। 

এর আগে বিকেলে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়া সামিয়ার বাড়িতে গিয়ে তার মা-বাবার সাথে কথা বলেন তিনি। পরে সামিয়ার কবর জিয়ারত শেষে খোলাঘাটা বাজারে এক শোকসভায় অংশ নেন। এতে টাঙ্গাইল জেলা ও সখীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সখীপুরে "দানবীর" শেখ হায়েত আলী সরকারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সখীপুরে "দানবীর" শেখ হায়েত আলী সরকারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুরের সদর উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, সখীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর – প্রতিষ্ঠাতা ও জমিদাতা “দানবীর শেখ হায়েত আলী সরকার” এর- ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

আজ ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) এ উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে সকালে কবর জিয়ারতে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল , পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, 
সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সিনিয়র শিক্ষক ফজলুল হক সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকামন্ডলী, সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, সরকারী মুজিব কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার শিকদার, মরহুম শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক, পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া এবং মরহুম শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি ও মরহুমের কনিষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, নাতি জাকির হোসেন রাজু ও নাতি শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাত 'সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। 

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সখীপুর-বাসাইল সড়কের বাসুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনিয়া সরকারি সা'দত কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বুধবার মুনিয়া জরুরি কাজে বাড়িতে এসে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কলেজের আবাসিক হলে ফিরছিলেন। বাসাইল উপজেলার বাসুলিয়া পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁদের ধাক্কা দেয়। এ সময় মুনিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মুনিয়ার চাচাতো ভাই আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুনিয়াকে সখীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সখীপুরে ৩ দফা দাবিতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন কর্মসূচি

সখীপুরে ৩ দফা দাবিতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন কর্মসূচি

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশনের বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সখীপুর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে পূজা উদযাপন কমিটির সখীপুর উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ কর্মকার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র সরকার, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মানিক লাল ভৌমিক, বিকে চৌধুরী, বিপ্লব, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আশীষ কুমার বর্মন,পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুকান্ত ভৌমিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম সূত্রধর, সখীপুর কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত শীল সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা দ্রুততম সময়ে ধর্মীয় সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড এবং  হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবি জানান। 

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
০১৫১৮-৩০১২৮৯
১৪/০৯/২০২৩

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে বনের ভেতর থেকে লাশ উদ্ধার

সখীপুরে বনের ভেতর থেকে লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নাসিমা খাতুন (৬৫) বয়সের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মহানন্দপুর এলাকায় আকাশমনি গাছের বাগানের ভেতরে একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

সে ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বাড়ির পাশে একটি বনের ভেতর আম গাছে এক মহিলার লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দীর্ঘদিনের অসুস্থতা ও পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেছে বলে পরিবার জানায়।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

টাঙ্গাইলে তিন মোটরসাইকেল ছিনতাইকারী আটক

টাঙ্গাইলে তিন মোটরসাইকেল ছিনতাইকারী আটক

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:                                                            টাঙ্গাইলে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের পাড় দিঘুলীয়া এলাকার কালাচান মিয়ার ছেলে মো. রাসেল গোপা (৩৫), আকুরটাকুর পাড়া এলাকার শামছুল হকের ছেলে মো. জনি (২৩) ও দক্ষিণ কলেজপাড়া এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে মো. ফেরদৌস হাসান পাপ্পু (২০)।

পুলিশ জানায়, শহরের বেড়াডোমা এলাকার ভাড়াটিয়া জুয়েল মিয়ার কাছ থেকে গত ২৩ আগস্ট সন্ধ্যায় প্যাড়াডাইসপাড়া এলাকার ব্রিজের পাশ থেকে তার মোটরসাইকেলটি তিন ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দেখিয়ে ছিনতাই করে। পরে সোমবার জুয়েলের মা জবেদা বেগম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দিবাগত রাতে তাদের শহরের আবহাওয়া অফিসের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মামলার পর পরই আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল গোপার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে। এছাড়াও জনির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরিসহ দুইটি এবং ফেরদৌস হাসান পাপ্পুর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে রোববার গভীর রাতে বহেরাতৈল এলাকা থেকে তিনজন ট্রান্সফরমার চোরকে আটক করেছে থানা পুলিশ। 

পুলিশ জানায়, উপজেলার আন্দি এলাকায় ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নেওয়ার সময় ওই এলাকায় টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। আচ পেয়ে চোরেরা দিগ্বিদিক পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ টহল আরও বেশি জোরদার করলে বহেরাতৈল এলাকায় তিনজন ধরা পড়লেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামের আবেদ আলীর ছেলে রুবেল(৩০), কালিহাতী উপজেলার বেরিপটল গ্রামের রজব আলীর ছেলে রাশেদুল( ৩২), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সামগাতি গ্রামের জিলার শেখর ছেলে হযরত আলী(২৯)।

সম্প্রতি উপজেলার আড়াইপাড়া ও দামিয়াপাড়া থেকে দুটি ট্রান্সফরমার খুলে মূল অংশ নিয়ে যায় চোরচক্র। এরকম চুরির ঘটনা অনেক আগে থেকেই ঘটে যাচ্ছে। 
সখীপুর থানার এসআই মোহাম্মদ আলী বলেন, উপজেলায় ট্রান্সফরমার চুরির উৎপাত বেড়ে গেছে। তিন চোরকে হাতেনাতে ধরা হয়েছে। এদের তথ্য অনুযায়ী বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চারানো হবে।
সখীপুরে পিডিপি প্রকৌশলীর ধাওয়া খেয়ে পুলিশের হাতে ট্রান্সফরমার চোর আটক

সখীপুরে পিডিপি প্রকৌশলীর ধাওয়া খেয়ে পুলিশের হাতে ট্রান্সফরমার চোর আটক

 টাঙ্গাইলের সখীপুর উপজেলার  কাকড়াজান ইউনিয়নের তৈলাধারা এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। 

রবিবার (১০ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিউবো টাঙ্গাইলের তৈলাধারা এলাকার তড়িৎ লাইন হঠাৎ (১১হাজার কেভি) হাইভোল্টেজ লাইন ফিডার ফল্টজনিত কারণে  ট্রীপ করলে, জরুরি বিদ্যুৎ সেবায় নিয়োজিত কর্মচারীরা বিষয়টি সখীপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী  প্রকৌশলী আবুবকর তালুকদারকে জানানো হয়।পরে প্রকৌশলী আরিফুল ইসলাম ত্রুটি খুঁজতে বেরিয়ে ট্রান্সফরমার চুরি বিষয়টি টের পেয়ে তিনি পুলিশকে অবহিত করে।এ ঘটনায় খুব দ্রুত  নির্বাহী প্রকৌশলীসহ, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কারিগরী টিম ঘটনাস্থল থেকে দূরে আন্ধি নামক স্থানে চুরি হওয়া  ট্রান্সফরমারটি পড়ে থাকতে দেখে।সখীপুর উপজেলার  নির্বাহী প্রকৌশলীসহ সকলেই সারারাত বিভিন্ন জায়গায় পাহারা বসিয়ে  অভিযান করলে বহেড়াতৈল বাজার এলাকায় ট্রান্সফরমার চোরচক্রের কালিয়াকৈর গাজীপুর  হিজলহাটি গ্রামের আবেদ আলী ছেলে রুবেল(৩০),কালিহাতি টাঙ্গাইল  বেরিপটল এলাকার রজব আলী ছেলে রাশেদুল (৩৫),সিরাজগঞ্জ বেলকুচি সামগাতি গ্রামের শেখ বেলালের  ছেলে হযরত আলীকে( ২৮)  হাতে-নাতে আটক করে থানা পুলিশ। উপজেলার নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার  প্রতিদিনের কাগজের প্রতিনিধিকে জানান, প্রায় সকল কর্মকর্তা -কর্মচারী নিয়ে  রাত জেগে পুলিশের মাধ্যমে ৩জনকে আটক করতে সক্ষম হলেও বাকি ৩জন পালিয়ে যায় ।তিনি আরও বলেন, এ ঘটনা নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, চুরির কাজে ব্যবহৃত যন্রপাতি জব্দ করা হয়েছে।মামলার প্রেক্ষিতে চোরচক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

কালিহাতীতে ২৮ বছরেও হয়নি ছাত্রলীগ নেতা শফি হত্যার বিচার

কালিহাতীতে ২৮ বছরেও হয়নি ছাত্রলীগ নেতা শফি হত্যার বিচার

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শহীদ শফি সিদ্দিকীর হত্যার বিচার ২৮ বছরেও শেষ হয়নি। হত্যার বিচার না হওয়া শাহাদাতবার্ষিকীতে অত্যন্ত দুঃখজনক মর্মাহত জনিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা ও এলাকাবাসী।
রোববার ২৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালিহাতীতে শহীদ শফি সিদ্দিকী কবরে পুষ্পার্ঘ অর্পণ, কালো ব্যাজ ধারণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

টাঙ্গাইলের তুখোড় ছাত্রনেতা শফি সিদ্দিকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা ও আওয়ামী নেতা আবু নাসের। এ সময় আওয়ামী লীগ নেতারা তার ভক্ত-অনুসারীদের নিয়ে শফি সিদ্দিকীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
রোববার সকালে কালিহাতীতে শফি সিদ্দিকীর ২৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালিহাতীর পাথালিয়ায় ছাত্রলীগ নেতা শফি সিদ্দিকী কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ হয়। পরে স্থানীয় মাদ্রাসা মাঠে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদ ও এলাকাবাসীর আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
তৎকালীন সময়ের জেলার তুখোড় ছাত্রনেতা ও সুবক্তা শফি সিদ্দিকীকে ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
২৮ বছর পেরিয়ে গেলেও আজও হয়নি হত্যার বিচর। এতে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।
স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই এর পরিচালক আওয়ামী লীগ নেতা আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র নূরন্নবী সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, বাংড়া ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক তুহিন, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার, আব্দুল কাদের প্রমুখ।

সরকারের কাছে দ্রুত বিচার দাবি করে শফি সিদ্দিকীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন হত্যার সুষ্ঠু বিচার হলেই কেবল শফি সিদ্দিকীর আত্মা শান্তি পাবে। আশা করছি হত্যার সঠিক বিচার পাব।

শহীদ শফি সিদ্দিকীর বড় ভাই রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভাটি সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার।
সখীপুরে চালককে নেশা দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

সখীপুরে চালককে নেশা দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল) 
টাঙ্গাইলের সখীপুরে চালককে নেশা দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ছয়টার সময় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেতুয়া সিকদারবাড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার ভোরে সিলিমপুর গ্রামের অটোরিকশা চালক হাবিব কয়েকজন যাত্রী নিয়ে বেতুয়া যায়। বেতুয়ার যাত্রী নেমে যাওয়ার পর হাবিব কালিয়ান গেলে পাঁচ ব্যক্তি সখীপুর যাওয়ার কথা বলে তাঁর ইজিবাইকটি ভাড়া করে। পথিমধ্যে বেতুয়া ৭ নং ওয়ার্ডের আব্দুল কাদেরের চায়ের দোকানের পাশে গজারির বনের কাছে আসলে ওই ছিনতাইকারীরা চালককে নেশা দিয়ে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে । ইজিবাইকটি নিয়ে দুইশগজ সামনে গেলে একটি সিমেন্টবাহী ট্রাক ও মাছের গাড়ির যানজটে আটকা পড়লে ছিনতাইকারী ইজিবাইকটি রেখে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মো: জুলহাস আহমেদ বলেন' আমি সকালে বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে পুকুরপাড় রাস্তায় এসে ইজিবাইক ও ট্রাকের একটি যানযট দেখতে পাই। পরে কিছু বুঝে ওঠার আগেই একটা অটোরিক্সা থেকে কয়কেজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে দেখি যানযটের কাছেই ওই অটোচালক অজ্ঞান হয়ে পড়ে আছে। 

পরে স্থানীয়দের খবর পেয়ে ওই চালকের পরিবারের লোকজন এসে ইজিবাইক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

২নং বহেড়াতৈল ইউনিয়নের প্যানেল চেয়ার ও স্থানীয় ইউপি সদস্য মো: উজ্জ্বল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করেন। 

শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে গাছের সঙ্গে শত্রুতা! ৭০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সখীপুরে গাছের সঙ্গে শত্রুতা! ৭০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে শত্রুতার বসে আকাশমনি বাগানের ভেতর থেকে ৭০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাপ্রতিমা গ্রামের আব্দুল হাকিম মাস্টারের চালায় এ ঘটনা ঘটেছে। 
এ ঘটনায় দুর্বত্তদের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মৃত আব্দুল হাকিম মাস্টারের স্ত্রী রিনা বেগম।
শুক্রবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, দুই বছর বয়সী আকশমনি বাগানের ভেতর থেকে ৭০টি গাছ কে-বা কারা কেটে ফেলে রেখে গেছে। শুক্রবার সকালে বাগানের পাশের বাড়ির লোকজন খবর দিলে এ বিষয়ে অবগত হয় বাগান মালিক। 
       প্রতিবেশী শহিদ মিয়া ও আব্দুল জলিল মিয়া বলেন, খুবই দুঃখজনক ঘটনা। হাকিম মাস্টার মারা যাওয়ার পর থেকেই ওই বাড়িতে মাঝে মধ্যেই চুরি হয়, বিভিন্ন চালায় গাছ লাগালে তাও ভেঙে মেরে ফেলে হয়। তারা বলেন, এই এলাকার আরও অনেক বাগান আছে তাদের কোন গাছ ভাঙ্গা যায়না অথচ অসহায় এই বিধাব মহিলার গাছ কেটে ফেলা হয় ভেঙে ফেলে হয় ।
     বাগান মালিক রিনা বেগম (৫৫) বলেন, এই জমিটা মূলত তার শ^শুর আব্দুস সাত্তার মাস্টার সাহেবের। স্বামী মারা যাওয়ার পর এই ২০ শতাংশ জমিতে দুই শতাধিক আকাশমনি গাছ নিজের হাতে লাগিয়েছেন। তিনজন মেয়ে। বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। বাকী দুই মেয়ের লেখা পড়া এবং নিরাপত্তার জন্য গ্রামের বাড়ি ছেড়ে সখীপুর বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি। বাড়িতে থাকা কালিন কিছুদিন পরপরই চুরি হতো। বৃহস্পতিবার রাতে কে-বা কারা ২ বছর বয়সী ৭০টি গাছ কেটে ফেলেছে। তিনি তার মেয়েরা কেদে কেদে বলেন, বাবা নাই ভাই নাই আমরা খুবই অসহায়, হয়ে যাওয়া গাছ কেটে ফেলে কে আমাদের মাথায় বাড়ি দিল। আমাদের প্রতি কেন এই অত্যাচার কিছুই বুঝিনা। যারা এ সর্বনাশ করেছে আল্লাহ তাদের বিচার করুক। 

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
কালিহাতীতে শেখ রাসেল বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

কালিহাতীতে শেখ রাসেল বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি সংঘের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর, শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি সংঘের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামানের সভাপতিত্বে ও শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক ও মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মুনসুর ভুঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরব----এমপি জোয়াহের

শেখ হাসিনার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরব----এমপি জোয়াহের

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা, চাম্বলতলা ও কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট, কচুয়াসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন। 

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ জনগণের সমস্যার কথা শুনেন। পরে তিনি কয়েকটি পথসভায়ও বক্তব্য দেন। এসব পথসভায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা বিশ্বশান্তির অগ্রদূত, বিশ্ববরেণ্য শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত তার নিবেদিত কর্মী জোয়াহের ঘর থেকে বের হয়েছে। আর সে ঘরে ফিরে যাবে না। তার কামলা হিসেবে কাজ করছি, অতীতের যেকোনো সময়ের চেয়ে তার নির্বাচনী এলাকায় উন্নয়ন বেশি হয়েছে। 

কামলা হিসেবে কাজ করে যদি পরীক্ষা পাশ করে থাকি তাহলে আপনাদের বিবেকের কাছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতিক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি। শেখ হাসিনার কর্মী হিসেবে নিজে সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন জানিয়ে বলেন, বিগত সাড়ে ৪ বছরে সখীপুর-বাসাইল উপজেলায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করেছি; দৃঢ়তার সঙ্গে বলি ২৯টি টাকাও এমপি জোয়াহেরকে দিতে হয় নাই। 

টিআর, কাবিখা, নিয়োগ বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট করতে কোনো অর্থ তাকে দিতে হয়েছে এমন প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন বলেও জানান। 
তিনি আরও বলেন, বিভিন্ন উন্নয়ন হয়েছে একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই। শেখ হাসিনার কর্মী কোনো হুমকি-ধামকিতে ভয় পায় না। একমাত্র শেখ হাসিনাই জনগণের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 

গণসংযোগকালের পথসভাগুলোতে অন্যান্যের মধ্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রিন্সিপাল আলীম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, নজরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান জামাল মিয়া, দুলাল হোসেন, কালিয়া ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি শাহাদত হোসেন শাহজাহান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুরসহ অনেকে বক্তব্য দেন। 

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

মরিচকুড়ি বিলে বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে বসতবাড়ি ও ফসলি জমি

মরিচকুড়ি বিলে বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে বসতবাড়ি ও ফসলি জমি

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নে মরিচকুড়ি গ্রামে,মরিচকুড়ি বিলে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে ওই গ্রামের সুরু মেম্বারের নেতৃত্বে গাংগাইতা গ্রামের কামালের সহযোগিতায় বহুদিন ধরে অবৈধ বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি করছে।

এই বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে বসতবাড়ি ও ফসলি জমির ক্ষতি হচ্ছে বলে এলাকাবাসী জানান। এই ভূমি খোকোদের বিরুদ্ধে এলাকাবাসী এর আগে মানব বন্ধন সহ উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও বীরদর্পে ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন এই ব্যবসা পরিচালিত করছে মরিচকুড়ি গ্রামের সুরু মেম্বার ও গাংগাইতা গ্রামের কামাল।

এ ব্যাপারে সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তাহারা জানান এদের বিরুদ্ধে পেপার পত্রিকায় একাধিক বার খবর প্রকাশিত হলেও কি এক অদৃশ্য কারণে এদের বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি এতে আমরা হতাশ তবুও এলাকাবাসী জানান আমরা এবার ডিসি মহোদয় ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার কাছে আমরা আবারও লিখিত অভিযোগ দায়ের করবো। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী জনগন।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

কালিহাতীতে সরকারী রাস্তা বেদখল

কালিহাতীতে সরকারী রাস্তা বেদখল

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: কালিহাতী উপজেলায় তকেয়াপাড়া, হাজী বাড়ি আউলিয়া বাদ গ্রামে সরকারী রাস্তায় গাছ ও ব্যারিকেড দিয়ে বেদখল করে রেখেছে মৃত জব্বারের ছেলে বাদশা ও  ও আনিছ পিতা মৃত মজিবর গাংরা।

এতে করে তিন হাজার পরিবারের লোকজনের যাতায়তের রাস্তায় চলাফেরা করতে পারছে না। জনগণ ভোগান্তিতে রয়েছে। সরেজমিনে জানা যায়,পারর্খী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত তালুকদার ইতিপূর্বে বাদশা রাস্তার উপর গাছ লাগালে ইউপি চেয়ারম্যান লিয়াকত তালুকদার গিয়ে সে রাস্তার গাছ উপড়ে ফেলে জনগণের যাতায়াতের সু ব্যবস্থা করে দেন। 

বাদশা ও আনিস গাংরা পূনরায় রাতের অন্ধকারে আবারো গাছ লাগিয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে রাখে। সাধারণ জনগণের রাস্তা পূরোপুরিভাবে বন্ধ রয়েছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে যাতায়াত না করতে পেরে চরম দুর্ভোগে পড়েছেন। 

বিষয়টি এখন চরম পর্যায়ে রয়েছে এবং এলাকায় যেকোন মুহুর্তে বিশৃঙ্খলার সৃষ্টি  হওয়ার সম্ভাবনা রয়েছে।এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সাধারণ জনগণ।
সখীপুরের ওসি টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ

সখীপুরের ওসি টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ ছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে সখীপুর থানার এসআই মো: মনিরুজ্জামান, এসআই মাসুদ রানা, এএসআই সুমন, এএসআই আব্দুস সালাম ও কনস্টেবল আনোয়ার হোসেনকে পুরস্কৃত করা হয়েছে।

সখীপুর থানার আইন শৃঙ্খলা ও আপরাধ নির্মূল করাসহ নানাবিধ কাজের জন্য মাসিক মূল্যায়নে ওসি রেজাউল করিমসহ ছয়জন পুলিশ পুরস্কৃত হওয়ায় সখীপুরের সাধারণ মানুষ আনন্দিত।

ওসি রেজাউল করিম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার দায়িত্বের মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় এবং সখীপুর থানাকে টাঙ্গাইলের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পরিচিতি লাভ করায় আমি খুবই আনন্দিত। আমি ও আমার পুলিশ সদস্যদের জন্য সবার কাছে দোয়া চাই। বাকি সময়টা যেন সততা ও দক্ষতার সাথে কাজ করে যেতে পারি।
মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ বিল মাসে মাত্র ৩২ টাকা!

মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ বিল মাসে মাত্র ৩২ টাকা!

সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের বিল দেখানো হয়েছে মাসে মাত্র ৩২ টাকা! 
এছাড়া কোনো মাসে ৭২ টাকা, আবার কোনো মাসে ৫২ টাকা এবং কোনো মাসে ১১১ টাকা দেখানো হয়।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) দাখিল করা মন্ত্রীর বাড়ির গত কয়েক বছরে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে মাত্র ১১ হাজার ৬২০ টাকা, যা এখনো অপরিশোধিত। চলতি বছরের জুলাই পর্যন্ত এসব বকেয়া জমেছে। মাসের পর মাস বিল পরিশোধ না করা হলেও পাওনা আদায়ে উদ্যোগী হচ্ছে না নেসকো।


নেসকো থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে একটি সেচ সংযোগ রয়েছে। এর ডিজিটাল কন্জুমার নম্বর ২৮০০৪৮৯৪ ; মিটার নম্বর ৫১৫৬২৫১৩। এ মিটারে প্রায় চার বছরে ৬১ হাজার ৩৪৪ টাকা বিদ্যুৎ বিল দেখানো হলেও এখনো তা বকেয়া রয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি থেকে মে মাস পযর্ন্ত গড়ে প্রতিমাসে সাড়ে ৯ হাজার টাকার বিল দেখানো হলেও জুন ও জুলাই মাসে দেখানো হয়েছে শূন্য বিল

২০২২ সালের মার্চ মাসে ১৭ হাজার ২৩৬ টাকা বিল দেখানো হলেও জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দেখা হয়েছে শূন্য বিল। গত বছর এপ্রিল মাসে বিল দেখানো হয়েছে ৮০৪ টাকা এবং মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিমাসে বিল দেখানো হয়েছে ১৮০ টাকা।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আরও একটি আবাসিক সংযোগ রয়েছে। সেখানেও একই অবস্থা। ২০২০ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে মাত্র ৩২ টাকা। এছাড়া কোনো মাসে ৭২ টাকা, আবার কোনো মাসে ৫২ টাকা এবং কোনো মাসে ১১১ টাকা বিল দেখানো হয়েছে। সর্বোচ্চ একটি বিল ২৪০৮ টাকা দেখানো হয়েছে ২০২২ সালের আগস্ট মাসে। এ সংযোগেও গত প্রায় চার বছরে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ১১ হাজার ৬২০ টাকা; যা এখনো বকেয়া রয়েছে।

মন্ত্রীর একমাত্র ছেলে রাকিবুজ্জামান আহমেদ একজন কলেজ শিক্ষক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নেসকোর একজন আবাসিক গ্রাহক। তার বাড়িতে ব্যবহৃত মাসিক বিদ্যুৎ বিল দেখানো হয়েছে যথাক্রমে ৭২ টাকা, ১১১ টাকা, ১৫১ টাকা, ১৮৯ টাকা, ২২৯ টাকা ও ৫১২ টাকা। শুধু চলতি বছর জুলাই মাসে সর্বোচ্চ বিল ১৩,৫৬১ টাকা প্রস্তুত করা হয়েছে। গেল প্রায় চার বছরে বিল দেখানো হয়েছে ৭৯ হাজার ৯৯৫ টাকা। যা এখনো বকেয়া রয়েছে।

মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুর একটি বাণিজ্যিকসংযোগে গেল প্রায় চার বছরে বিল বকেয়া রয়েছে ৬ লাখ ২০ হাজার ১১৩ টাকা। তার নামে একটি সেচ পাম্পের সংযোগও রয়েছে। গেল চার বছর ধরে বিল বকেয়া রয়েছে এক লাখ ৫ হাজার ১১ টাকা। তার বাবা প্রয়াত এমপি করিম উদ্দিন আহমেদের নামে একটি আবাসিক সংযোগ রয়েছে। এ সংযোগটি ব্যবহার করছেন তিনি। এ সংযোগে মাসিক বিল দেখানো হয়েছে যথাক্রমে ৬৩ টাকা, ১৭২ টাকা, ২৯৪ টাকা ও ২৮০ টাকা। সর্বোচ্চ বিল ৪৯৬ টাকা দেখানো হয়েছে ২০২২ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে। গেল চার বছরে বিল দেখানো হয়েছে ১৮ হাজার ৫৭৭ টাকা। এখনো বকেয়া রয়েছে এসব বিল।

স্থানীয় বাসিন্দা হাসান আব্দুল মালেক বলেন, ১৭ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নেসকো কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মামলা করেছে। নেসকো কর্তৃপক্ষ শুধু সাধারণ গ্রাহকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে; কিন্তু তারা প্রভাবশালী গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিশ্চুপ থাকে। এটা কেমন আইন!

রংপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, অনেক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। বকেয়া বিল আদায়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। বিদ্যুৎ বিল প্রস্তুত করতে কোনো গাফিলতি করা হয়েছে কিনা সে বিষয়ে তারা খতিয়ে দেখবেন।

নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, বিদ্যুৎ বিল প্রস্তুত করতে কোনো অসঙ্গতি হয়েছে কি না এবং এসব বকেয়া বিল খতিয়ে দেখা হবে। এজন্য আগামী সপ্তাহে আমি নিজেই কালীগঞ্জ অফিস যাবো পরিদর্শন করতে। অনিয়ম হলে তা অবশ্যই বিদ্যুৎ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। 
এ ব্যাপারে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।

তবে মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহমেদ বলেন, বকেয়া বিদ্যুৎ বিলের টাকা দেয়ার কথা। সেটা দেয়া হয়েছে কি না তা সঠিকভাবে বলতে পারছি না। যাকে টাকা দেয়া হয়েছে, তার কাছে শুনে এ ব্যাপারে বলতে হবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সখীপুরে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সখীপুরে র‍্যালি ও আলোচনা সভা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গুড নেইবারস বাংলাদেশ, সখীপুর সিডিপির আয়োজনে এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাক্ষরতা দিবসের আলোচনা সভা  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম। 

গুড নেইবারস সখীপুর সিডিপির সিনিয়র অফিসার ঝর্ণা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) মো: মজিবর রহমান, গুড নেইবারস আশা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবন্য আক্তার বক্তব্য দেন। 
এসময় প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত বেশী সভ্য ও উন্নত। তাই আমাদেরকে যার যার অবস্থান থেকে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ভূমিকা পানল করতে হবে।
উল্লেখ্য, ইউনেস্কোর উদ্যোগে ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
০১৫১৮-৩০১২৮৯
০৭/০৯/২০২৩ 

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে ব্রিজের কাজ ফেলে ঠিকাদার উধাও, ভোগান্তিতে সাধারণ মানুষ

সখীপুরে ব্রিজের কাজ ফেলে ঠিকাদার উধাও, ভোগান্তিতে সাধারণ মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস-জিসি-বহুরিয়া ইউপি সড়কের করুটিয়াপাড়া বাজারের উত্তর পাশে কাকড়ার জোড়া নামক স্থানে নির্মাণাধীন পিএসসি গার্ডার ব্রিজের কাজ এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও দুই বছরেও শেষ হয়নি। 

স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কাকড়ার জোড়া নামক স্থানে একটি টেকসই ব্রিজের প্রয়োজন ছিল। সে দাবির প্রেক্ষিতে সরকারের শক্তিশালীকরণ প্রকল্প উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়।

দুই কোটি ২৮ লাখ ৭০ হাজার ৭৩১ টাকা ব্যয়ে ২৫ মিটার দৈর্ঘ্যরে পিএসসি গার্ডার ব্রিজের কাজটি ঢাকার মাইন উদ্দিনবাসী নামক ঠিকাদারি প্রতিষ্ঠান পায়। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি কাজটি শুরু হয়ে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান মাত্র ২-৩ মাস কাজটি শুরু করে অজ্ঞাত কারণে ফেলে রেখে উধাও হয়ে যায়।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাগজপত্রে ২৫ ভাগ কাজ সম্পন্ন দেখালেও উপজেলার করুটিয়াপাড়া বাজারের উত্তর পাশে কাকড়ার জোড়া নামক স্থানে নির্মাণাধীন পিএসসি গার্ডার ব্রিজটির বাস্তবে মাত্র কয়েকটি পিলার, পাইলিং হয়েছে। 

কাজ ফেলে ঠিকাদার এখন উধাও। বারবার তাগাদা দিলেও ঠিকাদার এলাকায় আসছেন না। এতে প্রায় দুই বছরের অধিক সময় ধরে ব্রিজের দুই পাশে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েছেন অন্তত ১৫-১৬টি গ্রামের মানুষ।


স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, কাদের মিয়া, নাজমুল ইসলামসহ অনেকেই জানান, কাকড়ার জোড়ার ব্রিজটি নির্মাণ না হওয়ায় হতেয়া-রাজাবাড়ি, কালিদাস, ঠকাইনাপাড়া, ফুলঝুড়িপাড়া, ভাতকুড়াচালা, করুটিপাড়া, কালমেঘা, ছলংগা, বহুরিয়া চতলবাইদ, হারিঙ্গাচালাসহ অন্তত পক্ষে ১৫-১৬টি গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। এই এলাকার মানুষ সখীপুর শহরে বা অন্য এলাকায় যেতে চাইলে ২০-২৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে অর্থ ও সময় দুটোই বেশি ব্যয় হচ্ছে।


কালিদাস ও করুটিয়াপাড়া বাজার ব্যবসায়ী হাফিজুর রহমান ও সাইফুল ইসলাম বলেন, দুই পাশে পাকা সড়ক থাকলে ওই ব্রিজের কারণে যানবাহন চলতে না পারায় কোনো মালামাল পরিবহন করা যাচ্ছে না। হাটবাজারগুলোতে আসতে মানুষের ভোগান্তির শেষ নেই।


কয়েকজন শিক্ষক বলেন, ব্রিজটি সম্পন্ন না হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সময় মতো বিদ্যালয়ে যেতে পারেন না।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ব্রিজটি দুই বছর ধরে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। ওই সড়ক ব্যবহার করে ইউনিয়ন পরিষদে উপকারভোগী, বিভিন্ন সেবাপ্রার্থীদের আসা-যাওয়া করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। বিকল্প সড়ক ঘুরে অনেক সময় লেগে যায়। বৃদ্ধ মানুষের কষ্টের সীমা থাকে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানান।


এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ জানান, বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দিয়েও কোনো লাভ হচ্ছে না। কাজটি সময় মতো শেষ না করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঢাকা অফিস থেকে চিঠি দিয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্ষা মৌসুম গেলে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে পুনরায় টেন্ডারের মাধ্যমে অসমাপ্ত কাজটি শেষ করা হবে। এদিকে, একই প্রকল্পের আওতায় ওই ব্রিজের দুই পাশে ১৮ ফুট প্রশস্ত করে সাড়ে ৩ কিলামিটার রাস্তা পাকাকরণের কাজ অন্য ঠিকাদার শেষ করেছেন।