INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন আলহাজ্ব শওকত শিকদার

সখীপুরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন আলহাজ্ব শওকত শিকদার

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাংগাইল-৮ বাসাইল-সখীপুর আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নিয়মিত এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব শওকত শিকদার।

২৬ সেপ্টেম্বর(মঙ্গলবার)  দিনব্যাপী দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সখীপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

বেলা ৩ টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে সাধারণ জনতার সাথে সাক্ষাত করেন। পরে ঐ বাজারেই পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এরপর বেলা সাড়ে ৩ টায়  কালিয়া   বাজারে পথসভায় যোগদান করেন।
বেলা সাড়ে ৪ থেকে বিকেল ৬ টা পর্যন্ত বড়চওনা, কুতুবপুর,রাজনীতিমোড় সহ বিভিন্ন পয়েন্টে পথসভায় যোগদান করেন। 

এছাড়া সন্ধার পর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উন্নয়নচিত্র তুলে ধরে গণসংযোগ করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার পথসভায় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তাই তিনি দলের নেতাকর্মীদের বলেন, সকল ভুল ত্রুটি ও ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। 

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দিবেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর