INFO Breaking
Live
wb_sunny

Breaking News

শতবর্ষী ৯০ মাদ্রাসা জাতীয়করণের দাবিতে নতুন ফোরাম, গঠিত আহ্বায়ক কমিটি

শতবর্ষী ৯০ মাদ্রাসা জাতীয়করণের দাবিতে নতুন ফোরাম, গঠিত আহ্বায়ক কমিটি

জাতীয়করণের লক্ষ্যে শতবর্ষী স্কুল-কলেজের তালিকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে সংগ্রহের আদলে এবার দেশের শতবর্ষী মাদ্রাসাগুলোর তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে শতবর্ষী এমপিওভুক্ত মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে সারা দেশের ৯০টি শতবর্ষী মাদ্রাসাকে নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘এমপিওভুক্ত শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরাম’।
এ লক্ষ্যে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দেশের আটটি বিভাগে আটজনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে কামারখন্দ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আমিনুল করিমকে আহ্বায়ক এবং রোকেয়া কামিল মাদ্রাসার প্রভাষক মিজানুর রহমান রুবেলকে সদস্যসচিব করা হয়েছে।
ফোরামের নেতারা শতবর্ষী মাদ্রাসাগুলোর ঐতিহ্য, শিক্ষা বিস্তারে অবদান ও দীর্ঘদিনের ভূমিকা বিবেচনায় নিয়ে এসব প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর