INFO Breaking
Live
wb_sunny

Breaking News

বাসাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশে পুকুরে ডুবে শাওন (১২) ও নাঈম (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মৃত দুই ভাই শাওন (১২) ও নাঈম (১০) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিন ও তার ভাই হাবিল উদ্দিনের ছেলে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে রাত ১০টার দিকে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। দুই কিশোরের কেউ সাঁতার জানতো না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর