INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি গ্রেফতার

সখীপুরে বিশেষ অভিযানে ১১ জুয়াড়ি গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার সময় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যেরাতে পৃথকভাবে উপজেলার মাচিয়া গ্রামের পরিত্যক্ত টিনের ঘর থেকে ৭ জন ও দেওবাড়ী গ্রামের মুরগীর খামার থেকে ৪ জনকে আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়েছে পুলিশ।  

আটককৃতরা হল উপজেলার দামিয়া উত্তর পাড়ার মো. মঞ্জুরুল হক (৪২), মাচিয়া গ্রামের আ. আলীম (৩৫), মো. জামাল হোসেন (৬০), মো. আফছের আলী (৩৫), শরিফ মিয়া (২০), চাম্বলতলা গ্রামের মো. হাবিবুর রহমান (৩৫), আব্দুল রশিদ (৪৬), দাড়িয়াপুর আকন্দপাড়ার মো. ওয়াজেদ আলী (৩৫), 

যাদবপুর গ্রামের রুপক (৩৭),পাহাড় কাঞ্চনপুরের মজিব সিকদার (৪৮) ও দক্ষিণ দেওবাড়ীর লিটন (৪২)।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে ১১ জনকে আটক করে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর