INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে নববধূর  ঝু/ল/ন্ত  লাশ উদ্ধার

সখীপুরে নববধূর ঝু/ল/ন্ত লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের সখীপুরে বিয়ের একমাস ২৩ দিনের মাথায় মীম আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা এলাকার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মীম আক্তার ওই এলাকার রিংকু শিকদারের নববিবাহিত স্ত্রী। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান বলেন, গত ১৯ এপ্রিল রিংকু শিকদারের সঙ্গে পাশ্ববর্তী বাসাইল উপজেলার যশিহাটি গ্রামের আজিজুর রহমানের মেয়ে মীম আক্তারের বিয়ে হয়। বিয়ের দুইমাস পার হওয়ার আগেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বামীর বাড়িতে বসত ঘরের ভেতরে মিমের ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশটি বসত ঘরের টিনের চালায় লাগানো কাঠের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। 

এসআই আশিকুর রহমান আরও বলেন, নিহতের স্বামী রিংকুর পরিবার দাবি করেছেন- "মীম আক্তার মানসিক ভারসাম্যহীন ছিল। কি কারণে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল বুঝতে পারছি না।" পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর