প্রবাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

স্ত্রী ওপর অভিমানে বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যা

স্ত্রী ওপর অভিমানে বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গলাই ফাঁস লাগিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। দুবাইয়ের আল কুসাইস দুই এলাকার আল জারওয়ানী ভবনে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ। ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে অধিকাংশই ট্যাক্সি ড্রাইভারদের বসবাস। ভোর বেলা সবাই ডিউটিতে চলে যায়। সারাদিন তেমন কারো আনাগোনা থাকে না ভবনটিতে। 

এই সুযোগে ভবনের ছাদে ওঠার সিঁড়ির দরজায় গামছা বেঁধে ঝুলে পড়েন ফারুক। এক সময় অন্যান্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় নিহতের সহকর্মীরা জানান, বেশ কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হচ্ছিল তার। মাঝেমাঝে বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলতে শোনা যেত। হতে পারে এসব ঘটনা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

সহকর্মীরা আরও বলেন, ২০১৫ সালে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা নিয়ে প্রবাসে আসেন ফারুক। এরপর ৮-৯ বছর ধরে ট্যাক্সিতেই কর্মরত ছিল। সম্প্রতি চাকরি ছেড়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছিল ফারুক। মাস তিনেক আগে ইউরোপের ভিসা পেতে পাসপোর্ট জমা দেয় একটি এজেন্সিতে।

 ভিসা না হওয়াতে ফেরত দেওয়া হয় তার পাসপোর্টটি। এরপর থেকেই একাকি থাকতো সে। স্ত্রীর সঙ্গে কলহ আর কর্মহীন, বেকার জীবনযাপনের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

আমিরাতে ১১ দিনে ১১ বাংলাদেশির মৃত্যু 

আমিরাতে ১১ দিনে ১১ বাংলাদেশির মৃত্যু 

কাজ থেকে বাসায় এসে গোসল করতে গিয়ে গত ২৪ আগস্ট হঠাৎ স্ট্রোক করেন আরব আমিরাতের শারজায় বসবাসরত ফেনীর দাগনভূঁঞার জগতপুরের মো. সোহেল। 

স্ট্রোকের সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করেন তিনি। তার মরদেহ শারজার কাসেমিয়া হাসপাতালে রয়েছে। বর্তমানে দেশে পাঠানোর অপেক্ষায়।

তিনিসহ সংযুক্ত আরব আমিরাতে গত ১১ দিনে ১১ প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ২ জন সড়ক দুর্ঘটায়, ১ জন ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যরা স্ট্রোক করে মারা গেছেন বলে খবর পাওয়া যায়।

মারা যাওয়া প্রবাসীদের মধ্যে রয়েছেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাটমুড়া গ্রামের নজির আহমেদের ছেলে মো. মামুন, ক্যানসারে আক্রান্ত হয়ে ২২ আগস্ট আরব আমিরাতে আল আইন একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এরই মধ্যে তার মরদেহ দেশে পাঠানো হয়েছে।

১৯ আগস্ট দেশটির আল আইনে মৃত্যুবরণ করেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পূর্ব মহাদেবপুর গ্রামের শহীদুল ইসলাম। মাত্র ২০ বছর বয়সে এ তরুণ প্রবাসী মারা যান।

আবুধাবীর মোছাফফার ব্যবসায়ী মোহাম্মদ নাসির শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় আবুধাবির একটি হাসপাতালে মারা যান। দুই সন্তানের জনক মোহাম্মদ নাসির দীর্ঘদিন ধরে আবুধাবির মোছাফফাতে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। চট্টগ্রামের দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর অলি মোহাম্মদ বাড়ির ছেলে মরহুম মোহাম্মদ নাসির।

দুবাইয়ে স্ট্রোক করে মারা যান মুহাম্মদ কাজী আবু তাহের (৫৩)। গত ১৮ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে দেরা বাংলা বাজার হাজি মোস্তাফা গ্রোসারিতে এ ঘটনা ঘটে। নিহতের সন্তান মুহাম্মদ কাজি তাজবিদুল আমিন রুহান জানান, নিজ বাসার নিচে গ্রোসারিতে বাজারের জন্য গেলে হঠাৎ অচেতন হয়ে পড়ে যান বাবা। সেখান থেকে পুলিশ ও চিকিৎসক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
মুহাম্মদ কাজী আবু তাহের গত ৩৪ বছর ধরে আমিরাতে বসবাস করছেন।১৪ আগস্ট দুবাইয়ে স্ট্রোক করে মিজানুর রহমান (৫০) নামের চাঁদপুরের কচুয়া উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়। ২০২২ সালের অক্টোবর মাসে আমিরাতে আসেন তিনি। তার ভাতিজা আজমান প্রবাসী ওমর ফারুক বলেন, পরিবারের কথা চিন্তা করে গত বছর আমিরাতে এসেছিলেন মিজানুর রহমান।

শারজায় চট্টগ্রাম প্রবাসী মোহাম্মদ লোকমান হোসেন মিয়াজীর মৃত্যু হয়। সোমবার (২১ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে শারজাহ আল-কাসমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শারজাহ’র হালোয়ানে আল সালেহ পেইন্ট অ্যান্ড সেনেটারি ওয়্যার ট্রেডিংয়ের একজন স্বত্বাধিকারী ছিলেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট-বটতলস্থ পুতুন মিয়াজী বাড়ির প্রয়াত কোব্বাদ সওদাগরের ছেলে।

মৃতের সহকর্মী ও প্রবাসীরা জানান, গত ১২ আগস্ট ব্রেইন স্ট্রোক করে শারজাহ আল-কাসমি হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় ৩০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

পারিবারিক অসহযোগিতা ও কলহের কারণে স্ট্রোকে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে বলে জানান আরব আমিরাতে বসবাসরত অনেক প্রবাসী।

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ১৩ জন নিহত

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ১৩ জন নিহত

রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অজ্ঞাত সংখ্যক। আজ সোমবার রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এ কথা জানিয়েছে।

তাসের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মস্কো থেকে প্রায় ৯৭০ কিলোমিটার পূর্বে উদমুর্তিয়া অঞ্চলের রাজধানী ইজেভস্কের স্কুলে চালানো এই বন্দুক হামলার কারণ অস্পষ্ট।রাশিয়ার তদন্ত কমিটি দেশটির বড় অপরাধগুলোর তদন্ত করে থাকে। সংস্থাটি জানিয়েছে, নাৎসি প্রতীক সংবলিত টি–শার্ট পরা এক মুখোশধারী বন্দুকধারী এই হামলা চালিয়েছেন। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ব্যক্তিদের মধ্যে শিশু, স্কুলের শিক্ষক ও নিরাপত্তারক্ষী রয়েছেন। হামলা চালানোর পর ওই বন্দুকধারী আত্মহত্যা করেছেন। হামলায় কতজন আহত হয়েছেন, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেক্সান্দার ব্রেকালভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আরআইএ বলেছে, একজন অজ্ঞাত বন্দুকধারী স্কুলে ঢুকে প্রথমে নিরাপত্তারক্ষীদের হত্যা করেন।

গত কয়েক বছর রাশিয়ায় কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২০২১ সালের মার্চে কাজানে ৭ শিশুসহ ৯ জনকে হত্যা করে এক কিশোর বন্দুকধারী।

এ ছাড়া চলতি বছরের এপ্রিলে রাশিয়ার মধ্য উলিয়ানভস্ক অঞ্চলে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে দুই শিশু ও এক শিক্ষককে হত্যা করেন এক বন্দুকধারী। পরে বন্দুকধারী আত্মহত্যা করেন।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার

 

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধারপঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।


রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেতাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নিউদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানায়, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।


মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটেউদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাত জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেজেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’ন।ন।