INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা

সখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা

টাঙ্গাইলের সখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮জুলাই)বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সখীপুর উপজেলা পৌর বিএনপির কমিটি স্থগিতাদেশ খবর ছড়িয়ে পড়ে।পরে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কমিটি স্থগিতদের সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে সোমবার রাতে সখীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আকবর হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ স্থগিত করে।

জেলা বিএনপির সভাপতি হাসানজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সখীপুর পৌর বিএনপির কমিটি ও উপজেলা বিএনপির সহস ভাপতি আকবর হোসেনের পদ স্থগিত করা হয়েছে।” তবে কী অভিযোগে তাঁদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত এ বিষয়ে আপাতত কোন মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির এ নেতা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন বলেন, আওয়ামী দুঃশাসনামলে মিথ্যা রাজনৈতিক মামলায় আমি ৫বার জেল খেটেছি। অথচ দুঃখজনক ব্যাপার হলো- দল আমার পদ স্থগিত ঘোষণা করেছে। তিনি দাবি করেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। 
উল্লেখ্য:গত ১৪মে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন রবিনকে একই অভিযোগে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাক্ষরিত প্রেস রিলিজে দিয়ে বহিষ্কার করা হয়। সখীপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন বলেন, এখনও সাংগঠনিকভাবে কমিটি স্থগিতদের কোনো চিঠি পাইনি।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর