INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) বিকেলে বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে ও সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব (৩) ও আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। নিহত শোয়েব ও আরাফাত সম্পর্কে চাচাতো ভাই। নিহত অপর শিশু হচ্ছে, উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে আব্দুল্লাহ (২)।স্থানীয় ও পুলিশ জানান, শনিবার সকালে দুই শিশু সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এদিকে, বিকেলে উপজেলার বীরতারা ইউনিয়নের চরপাড়া কদমতলী গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল্লাহ বলেন, সকালে বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা দুটিতে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর