INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই মোশারফ

টাঙ্গাইলের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই মোশারফ

টাঙ্গাইল জেলা পুলিশের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন। গেল এপ্রিল মাসে সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে একটি চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উন্মোচন করে আসামিদের গ্রেফতার এবং ধৃত আসামিদের নিকট থেকে চোরাই মালামাল উদ্ধার করায় জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসাবে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।


মঙ্গলবারে জেলা পুলিশের মাসিক অপরাধ ও পুরস্কার বিতরণী সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার জনাব,মো. মিজানুর রহমান।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আদিবুল ইসলাম (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল উপস্থিত ছিলেন।


পুরস্কার পেয়ে এসআই মোশারফ হোসেন বলেন, জেলায় শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়ে পুরস্কার নেওয়ার অনুভূতিটাই অন্যরকম। ভালো কাজের স্বীকৃতি পেয়ে খুবই ভালো লাগছে। এই পুরস্কার আমাদের কাজের গতিকে আরও বেগবান করবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর