INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৫০ শিশু-কিশোর

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ৫০ শিশু-কিশোর

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বিশেষ পুরস্কার পেয়েছে ৫০ জন শিশু-কিশোর। নামাজে উৎসাহ জোগাতে এ পুরস্কারের ব্যবস্থা করে সিভিল সার্জন অফিসের জেলা ইপিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট মো. সোলায়মান।

শনিবার (১২ এপ্রিল) আছরের নামাজের পর ৫০ শিশু-কিশোরের মাঝে ছাতা, টুপি, সাবান ও ঘড়ি বিতরণ করা হয়।

পুরস্কার পেয়ে খুশি শিশু-কিশোররা। সারাজীবন নামাজ ও ভালো কাজের সঙ্গে থাকার কথা জানান বিজয়ীরা। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুসল্লিরা। প্রতিনিয়তই শিশুদের মসজিদমুখী করতে এই উদ্যোগ বলে জানান আয়োজক কমিটি।

একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করলে পুরস্কার দেওয়ার ঘোষণায় মসজিদে বাড়তে থাকে শিশু-কিশোরদের উপস্থিতি। এখন নিয়মিতই বড়দের সঙ্গে মসজিদে নামাজ আদায় করছে শিশু-কিশোররা।

বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা সিভিল সার্জন অফিসের জেলা ইপিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট মো. সোলায়মান জানান, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়াতে ও শিশু-কিশোরদের মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়। এর ফলে মসজিদে বেড়েছে শিশু-কিশোরদের সংখ্যা। পরবর্তীতে অন্যান্য মসজিদেও এমন উদ্যোগ নেওয়া হবে।

মসজিদ কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন জানান, খুবই ভালো একটি উদ্যোগ এটি। ছোট বেলা থেকেই মসজিদে নামাজের আগ্রহ বাড়ছে তাদের।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর