INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

সখীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৬ নং কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তার পরিষদের ৯ ইউপি সদস্য।

বৃহস্পতিবার (২ মে) তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরকারি বিভিন্ন দপ্তর বরাবর অনাস্থা প্রস্তাব পেশ করেন। 
এতে তারা ওই চেয়ারম্যানের নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির ফিরিস্তি তুলে ধরে বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান জামাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অশ্লীল কথাবার্তা বলা, অসদাচারণ ও অর্থ আত্মসাৎ, চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পর থেকেই বিদেশ পাঠানোর নামে সাধারণ মানুষদের থেকে টাকা আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মসহ ১০ টি অভিযোগ ওই অনাস্থা প্রস্তাবে কারণ হিসাবে উল্লেখ করা হয়।

অনাস্থা প্রস্তাব পত্রে উল্লেখ করা হয়, জামাল চেয়ারম্যান ইউপি সদস্যদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেন এবং তার ছেলে আলমগীর হোসেন চান প্রায়ই ইউপি সদস্যদের হুমকিধামকি দেন। এমন চেয়ারম্যানের সাথে পরিষদের কাজ নির্বিঘ্নে চালানো সম্ভব হচ্ছে না বলেও তারা লিখিত অনাস্থা প্রস্তাবে উল্লেখ করেন। 

তবে এসব অভিযোগ অস্বীকার করে ৬ নং কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবে এই কারণে মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে একটি চক্র। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, জামাল চেয়ারম্যানের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর