INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কনে পছন্দ না হওয়ায় পরিবারের লোকজনের হামলায় বরের দুলাভাই নিহত

কনে পছন্দ না হওয়ায় পরিবারের লোকজনের হামলায় বরের দুলাভাই নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে বাড়িতে কনেপক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের এ ঘটনা ঘটে। 

নিহত আজিজুল হক খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোন জামাই। তার স্ত্রী ও ৪টি কন্যা সন্তান রয়েছে।বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংড়া এলাকার শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। 

আমরা আগেই বলেছি যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এই ঘটনার বিচার চাই।

এ ঘটনায় কথা বলার জন্য কনেপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম

 বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর