INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, রাত সাড়ে ৩টার দিকে সাইফুল আলম এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মির্জাপুরের একটি হ্যাচারিতে রেণু পোনা কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করেন। 

পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাইফুল আলম তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাইফুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর