INFO Breaking
Live
wb_sunny

Breaking News

বিস্ফোরক মোড় ইরানের রাজনীতিতে: খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা তাঁরই ছেলে মোজতবা! বিশ্বজুড়ে তীব্র নজর

বিস্ফোরক মোড় ইরানের রাজনীতিতে: খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা তাঁরই ছেলে মোজতবা! বিশ্বজুড়ে তীব্র নজর

 


ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি নির্বাচিত হয়েছেন।

দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস রোববার (৮ মার্চ) এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে, খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হওয়ার পর থেকে মোজতবার সর্বোচ্চ নেতা হিসেবে সম্ভাবনার কথা বিভিন্ন পশ্চিমা ও ইসরাইলি গণমাধ্যমে আলোচনা হয়। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি খামের দ্বিতীয় বড় ছেলে। তিনি ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। যদিও তার কোনো সরকারি পদ বা আনুষ্ঠানিক দায়িত্ব নেই, পর্দার আড়ালে তিনি রাজনৈতিক প্রভাব বিস্তার করেন। 

মোজতবা খামেনি ১৯৬৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই তার পরিবার ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের সময় রাজনীতির কেন্দ্রে উঠে আসে। তিনি আলাভি হাই স্কুল ও পরে কোমেতে ধর্মীয় শিক্ষা লাভ করেন।

২০০৪ সালে তিনি ইরানের রক্ষণশীল রাজনীতিবিদ গোলাম-আলী হাদ্দাদ-আদেলের কন্যা জাহরা হাদ্দাদ-আদেলের সঙ্গে বিবাহিত হন। তাদের তিন সন্তান রয়েছে। চলতি সংঘাতে জাহরা নিহত হয়েছেন বলে জানা গেছে। 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে আইআরজিসি অভিনন্দন জানিয়েছে এবং তাদের “আন্তরিক ও আজীবন আনুগত্য” ঘোষণা দিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচিও তাকে অভিনন্দন জানিয়েছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মোজতবার নিয়োগ প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে বলেছেন, দেখা যাক কী হয়, যদিও তার কর্মকর্তারা জানিয়েছেন তিনি নতুন নিয়োগে সন্তুষ্ট নন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর