INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ছিনতাইকারীদের কবলে ব্যবসায়ী রুবেল, খোয়া গেল ৫০ হাজার টাকা ও মোবাইল

ছিনতাইকারীদের কবলে ব্যবসায়ী রুবেল, খোয়া গেল ৫০ হাজার টাকা ও মোবাইল

সখীপুরে গতরাত থেকে নিখোঁজ হওয়া বেতুয়া গ্রামের ব্যবসায়ী মাহমুদুল হাসান রুবেলের খোঁজ মিলেছে। তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। পরে তাঁকে কালিহাতী উপজেলার বলধি গ্রামে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

জানা যায়, গতরাতে বেতুয়া উচ্চবিদ্যালয়ের পাশে মোবাইল ফোনে কথা বলছিলেন রুবেল। এ সময় মোটরসাইকেলে করে আসা ৩ থেকে ৫ জন ছিনতাইকারী তাঁর চোখেমুখে নেশাজাতীয় কোনো পদার্থ প্রয়োগ করে। পরে কাপড় দিয়ে তাঁর মুখ বেঁধে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তারা। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

পরে তাঁকে কালিহাতী উপজেলার বলধি গ্রামে ফেলে রেখে চলে যায় তারা। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন সেখানে গিয়ে রুবেলকে নিয়ে আসেন। বর্তমানে তিনি পরিবারের হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর