মধুপুর
মধুপুরে চোর সন্দেহে ৮ বছরের শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, মামলা
টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে ৮ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) মধুপুর থানায় মামলা হয়েছে।
রোববার রাতে বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামের গফুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি দোকান থেকে টাকা চুরির অভিযোগে শিশুটিকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করা হয়। পরে তার নানা গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন