INFO Breaking
Live
wb_sunny

Breaking News

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে টাকা, কড়াইল বস্তিবাসীর মুখে ঈদের হাসি

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে টাকা, কড়াইল বস্তিবাসীর মুখে ঈদের হাসি


 

ঢাকার কড়াইল বস্তির হাজারো নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি ফুটেছেফ্যামিলি কার্ডকর্মসূচির উদ্বোধনের দিনেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির আওতায় অনেকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আগেই জমা হয়েছে আড়াই হাজার টাকা।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডডি কলোনি মাঠে জড়ো হন সহায়তা পাওয়া মানুষজন। তাদের অনেকেই জানিয়েছেন, মুঠোফোনে সরকারি বার্তা পেয়েই তারা জানতে পারেন অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে।

এই অর্থ পেয়ে কেউ ওষুধের খরচ মেটানোর পরিকল্পনা করছেন, আবার কেউ ঈদের আগে কিছুটা সঞ্চয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।

জানা গেছে, কর্মসূচির আওতায় চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আজ আনুষ্ঠানিকভাবেফ্যামিলি কার্ডকর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভাতা বিতরণে কোনো দলীয় প্রভাব থাকবে না এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত আছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড আজ স্বপ্ন নয়। ফ্যামিলি কার্ড আজ সবার দোরগোড়ায়। ফ্যামিলি কার্ড একটি ভরসার নাম, আস্থার নাম।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সরকার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলোকে ভাতা দেবে। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। তাঁরা ঘরে বসেই ভাতা পাবেন।

 


⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর