INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইল মহাসড়কে ট্রাকে পাজেরোর ধাক্কা, বগুড়ার প্রশাসনিক  ম্যাজিস্ট্রেটসহ আহত ২

টাঙ্গাইল মহাসড়কে ট্রাকে পাজেরোর ধাক্কা, বগুড়ার প্রশাসনিক ম্যাজিস্ট্রেটসহ আহত ২

 



টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের এক ম্যাজিস্ট্রেট ও তার গাড়ির চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় তাদের বহনকারী গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার রাতে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হওয়া জেলা প্রশাসকের কার্যালয়ের একটি পাজেরো গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সল্লা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে পাজেরোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রুহানী জানান, দুর্ঘটনায় ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস ও গাড়ির চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আহত ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস জানান, তিনি সরকারি কাজে ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে মহাসড়কে এ দুর্ঘটনার শিকার হন।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর