INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে শহিদ ক্যাডেট কোচিং একাডেমির  নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলে শহিদ ক্যাডেট কোচিং একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


 

টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত শহিদ কোচিং সেন্টারে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোহিত (১৪)।

মঙ্গলবার সকালে কোচিং সেন্টারের ভবনের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোচিং সেন্টারের ছাদের নিচে মোহিতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের নিচে তার ব্যাগ ও জুতা পড়ে থাকতে দেখা গেছে।

ঘটনার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষক সেখান থেকে দ্রুত সরে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের একটি অংশের দাবি, অতীতেও ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছিল। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর