INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

কালিহাতীতে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ


সাইদর রহমান সমীর ,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে হতদরিদ্র পরিবারের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে।
জানাযায়,এলেঙ্গা পৌরসভার মিরপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী ঝিলি আক্তার মাতৃত্বকালীন ভাতার জন্য অনলাইনে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফা মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন।
 
ভুক্তভোগী ঝিলি আক্তার জানান, এলেঙ্গা পৌরসভার হিসাবরক্ষক গোলাম মোস্তফা আমাকে মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেবার কথা বলে আমার কাছে ১০ হাজার টাকা চায়। আমি তার কাছে ১০ হাজার টাকা স্বীকার করে ৩ হাজার টাকা দেই। আমাকে ভাতার কার্ড না করে দিয়ে তালবাহানা শুরু করে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে গোলাম মোস্তফার বিচার চাই।
অভিযুক্ত গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো কাছ থেকে কোন টাকা নেইনি। আপনি অফিসে আইসেন সাক্ষাতে কথা বলবোনি।
এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা বলেন, আপনি অফিসে আসেন যাচাই করে ব্যবস্থা নেব।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর