টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেছেন অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশু চিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোঃ শাহ আলম তালুকদার।
ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের কল্যাণসহ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ মৃত সকল মুসলমান নরনারীর রুহের মাগফেরাত কামনা করা হয়।
ইফতারের আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে ডাক্তার শাহ আলম তালুকদার সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, রমজান মাস রহমত বরকত ও মুক্তির মাস ।মহিমান্বিত রমজানে সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান জানান।
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ওই ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক,রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মনির হোসেন,সহসভাপতি আনিসুর রহমান শেলী,সুমন চন্দ্র ঘোষ ।উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক দাস পবিত্র,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক শরিফুল ইসলাম , মিজানুর রহমান,সাইদুর রহমান সমীর, ফরিদ আহমেদ, এনায়েত করিম, সেলিম রেজা স্বাধীন,সানিয়াত হোসেন সাদী, মোমিন হোসেন, নিহাল খান, নাহিদ খান, দেবাশীষ কর্মকার প্রমুখ।
