INFO Breaking
Live
wb_sunny

Breaking News

মানব কল্যাণ যুব সংঘের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সাদিক ও সাধারণ সম্পাদক ফাহাদ

মানব কল্যাণ যুব সংঘের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সাদিক ও সাধারণ সম্পাদক ফাহাদ

সখীপুরে শোলাপ্রতিমায় মানব কল্যাণ যুব সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে ৬০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠালগ্নের লক্ষ্য অনুযায়ী সমাজকল্যাণ, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম জোরদার করতেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটিতে সাদিককে সভাপতি এবং ফাত্তাহুল ইসলাম ফাহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলহাস আহমেদ ও খায়রুলকে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক সাইফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রিফাত ও মিদুল, কোষাধ্যক্ষ হাসিবুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ামিন এবং দপ্তর সম্পাদক তানজিম দায়িত্ব পালন করবেন।
অন্যান্যদের মধ্যে ক্রীড়া সম্পাদক রায়হান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সিজান, সমাজকল্যাণ সম্পাদক শাওন আহমেদ, স্বাস্থ্য ও রক্তদান সম্পাদক রবিন আহমেদ এবং সহ স্বাস্থ্য ও রক্তদান সম্পাদক হিসেবে সিয়াম নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাবুল, হাসান, শুভ ও রনি।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আরিফুল ইসলাম, সহ-উপদেষ্টা মোঃ মিঠুন মিয়া এবং সাবেক সভাপতি মোঃ সাব্বির আহমেদ। এছাড়াও বণিক সমিতির সভাপতি খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলিম মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর