INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত ২

কালিহাতীতে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত ২

সাইদুর রহমান সমীর,টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা ভ্যানচালক মোহাম্মদ আমির আলী (৪০) এবং শরীফ উদ্দিন (৪১)।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। জোকারচর এলাকায় পৌঁছালে একটি ভ্যান সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর