INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

সখীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনার আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ফারজানা আলম। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রিন্সিপাল মোঃ আঃ রউফের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মামুন হায়দারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রিন্সিপাল রেনুবর রহমান, কবি মোসলিমা খাতুন, সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, প্রেসক্লাবের সভাপিত শাকিল আনোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, বিআরডিবির চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, এনজিও প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও সখীপুর আবাসিক মহিলা কলেজে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মো: সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
০১৫১৮৩০১২৮৯
৯.১২.২৩
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর