INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে বিল থেকে   যুবকের লাশ উদ্ধার

কালিহাতীতে বিল থেকে যুবকের লাশ উদ্ধার

সাইদুর রহমান সমীর, টাংগাইল  প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ভাসমান অবস্থায় নূর আলম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের চাকতা বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত একই ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আনিসের ছেলে নূর আলম। নিহত নূর আলম মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিলো বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মুহাম্মদ কামরুল ফারুক বলেন, স্থানীয়রা ইছাপুর গ্রামের একটি বিল থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতের লাশ থেকে মনে হচ্ছে দুই থেকে একদিন আগে পানিতে পড়ে ডুবে ছিলো।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর