INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অবস্থান

কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অবস্থান

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৩ দিন ধরে অবস্থান করছেন তিন সন্তানের জননী। শনিবার থেকে পরকীয়া প্রেমিক যুবক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিন সন্তানের জননী। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছেন।

অভিযুক্ত পরকীয়া প্রেমিক আবুল হোসেন উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ওয়ালটন কোম্পানিতে কর্মরত।

ভুক্তভোগী নারী জানান, প্রায় ৭ বছর ধরে আবুল হোসেনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়। কোনো উপায়ন্তর না দেখে বিয়ের দাবিতে অবস্থান করছি।

স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী জানান, ছেলের সঙ্গে ওই নারীর ঘটনার বিষয়ে মিমাংসা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি চেষ্টা চলছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর