সখীপুরে ক্যাডেট ভিশন একাডেমি ও MCC-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
সখীপুরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ এবং আগামীর সম্ভাবনাময় প্রজন্ম গড়ার লক্ষ্যে ক্যাডেট ভিশন একাডেমি ও MCC (মিরপুর), সখীপুর শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ অক্টোবর ২০২৬, সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ক্যাডেট ভিশন একাডেমি ও MCC (মিরপুর), সখীপুর শাখার চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শরীফ।
সভায় সখীপুরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় হয়।
সভায় উপস্থিত শিক্ষক ও অভিভাবকেরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সুন্দর, সুশৃঙ্খল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আয়োজনটি সফল করতে উপস্থিত সব শিক্ষক ও অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্যাডেট ভিশন একাডেমি ও MCC (মিরপুর), সখীপুর শাখা।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন এবং আগামীর মেধাবী প্রজন্ম গড়ে তোলার পথে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন