INFO Breaking
Live
wb_sunny

Breaking News

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন


ছবি- আমি "ফাইস্যা গেছি" গানের খ্যাতিমান কণ্ঠশিল্পী হায়দার হোসেন
 


অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

সুস্থ আছেন কণ্ঠশিল্পী হায়দার হোসেন। আজ শনিবার রাত ১০টার দিকে গুজব ছড়ায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিল্পী।


এমন গুজবের পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যম এর পক্ষ থেকে থেকে যোগাযোগ করা হয় হায়দার হোসেনের সঙ্গে। তাঁর ব্যবহৃত মুঠোফোনে কল করলে শিল্পী নিজেই কল রিসিভ করেন। বলেন, তিনি সুস্থ আছেন, বাসায় আছেন। এ ধরনের গুজব ছড়ানোয় বিরক্তি প্রকাশ করেন তিনি।

হায়দার হোসেন বলেন, ‘এ ধরনে গুজব ছড়ানো একেবারেই উচিত নয়। আমাকে অসংখ্য মানুষ কল করছেন। আমি সুস্থ আছি জানিয়ে সবাইকে আশ্বস্ত করছি। এ ধরনের খবর ছড়ানো খুবই বিরক্তিকর। যারাই এ ধরনের সংবাদ ছড়িয়েছেন সঠিক করেননি।’

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর