INFO Breaking
Live
wb_sunny

Breaking News

মন্ত্রিপরিষদে যুক্ত হলেন আহমেদ আযম খান, ঘোষণা দেন সচিব নাসিমুল গনি

মন্ত্রিপরিষদে যুক্ত হলেন আহমেদ আযম খান, ঘোষণা দেন সচিব নাসিমুল গনি

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (আজ) বেলা পৌনে একটার দিকে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ঘোষণার পরপরই শপথগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে টাঙ্গাইল–৮ আসনের এই সংসদ সদস্য সরকারের নির্বাহী কাঠামোতে যুক্ত হলেন। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর