INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লা"শ উদ্ধার

কালিহাতীতে সরিষা ক্ষেত থেকে যুবকের লা"শ উদ্ধার

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইলপ্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়ার একটি সরিষা ক্ষেত থেকে শাহাদাত (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৭টার দিকে স্থানীয়রা সরিষা ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। নিহত শাহাদাত স্থানীয় হোসেন আলীর ছেলে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালএ নিয়ে যান।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম জানান, পরিবারের পক্ষ থেকে লাশ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর