INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে ৭ ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃ/ত্যু

টাঙ্গাইলে ৭ ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃ/ত্যু

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর মৃত্যুর ৭ ঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাগুজীআটা গ্রামের এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্ধক্যজনিত কারণে শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাসভবনে আজগর আলী (১০০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামীকে জানার আগে গোসল করানোর পরেই রবিবার (২৪ মার্চ) বেলা ১১টায় স্বামীকে হারানোর শোকে ষ্টোক করেন স্ত্রী জহুরা বেগম (৮০)। এতেই তার মৃত্যুবরন হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, উভয়েই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

মরহুম আজগর আলীর নাতি মো. জুয়েল বলেন, আমার দাদা এবং দাদি বেশ কয়েক মাস ধরেই একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদেরকে অনেক জায়গায় নিয়ে চিকিৎসা করানো হয়েছে। দু’জনেই একই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
পরে বাদ যোহর তাদের দু’জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর