INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে শীতার্তদের মাঝে 'মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'এর শীতবস্ত্র বিতরণ।

টাঙ্গাইলে শীতার্তদের মাঝে 'মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'এর শীতবস্ত্র বিতরণ।

টাঙ্গাইল শহরে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট' কর্তৃক শীতার্ত মানুষের মধ্যে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। 

২২জানুয়ারি সোমবার বিকাল চারটায় টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ সংগঠনের কার্যালয়ে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মকসুদ রেশা, সদস্য, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ। 

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিটের পক্ষ থেকে প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিঃ মিজান, জেলা কমিটির সহ-সভাপতি মোকাম্মেল হক খান রিচার্ড, সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারন সম্পাদক খন্দকার সজীব, মোঃ আসাদুজ্জামান শোয়েব, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, আইন বিষয়ক সম্পাদক কাজী শায়লা ইয়াসমীন, স্বাস্থ্য বিষয়ক ডাঃ আমিনুর রহমান মিলটন, শ্রম বিষয়ক সম্পাদক মামুন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা আহবায়ক আব্দুল আলীম, বাসাইল উপজেলা আহ্বায়ক সীমা খান, টাঙ্গাইল শহর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, কাজী নুসরাত ইয়াসমীন, শিউলী খান সনিসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংসদ এর পায়েল আলম ও উম্মে রোকেয়া খান পুষ্পিতা প্রমূখ।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর