INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে মোটরসাইকেল-অটোভ্যান  স-ং-ঘ-র্ষে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলে মোটরসাইকেল-অটোভ্যান স-ং-ঘ-র্ষে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরদিঘী-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও তার বন্ধু ওই একই গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (১৮)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে শহর গোপীনপুরে যাচ্ছিল। এ সময় কামালপুর এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। 
এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পরে যায়। এতে মোটরসাইকেলে থাকা সোহাগ ও সবুজ গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলেও জানান তিনি
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর