INFO Breaking
Live
wb_sunny

Breaking News

স্বাস্থ্য সচেতনতায় সখীপুর থেকে ময়মনসিংহের পথে পাঁচ দিনের পদযাত্রা

স্বাস্থ্য সচেতনতায় সখীপুর থেকে ময়মনসিংহের পথে পাঁচ দিনের পদযাত্রা

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ডায়াবেটিস প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে পাঁচ দিনব্যাপী পদযাত্রা শুরু হয়েছে। সখীপুর থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহের উদ্দেশে আয়োজিত এ পদযাত্রায় অংশ নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক। কর্মসূচিটির আয়োজন করছেন হোসাইন মোহাম্মদ মাসুম।

পদযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে নিয়মিত হাঁটা, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা তৈরি এবং শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার বিষয়ে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

কর্মসূচিতে খালি পায়ে হাঁটার তাৎপর্যও তুলে ধরা হচ্ছে। পদযাত্রার আয়োজকদের লক্ষ্য, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক বার্তা পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় উদ্বুদ্ধ করা।

পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির শেষ পর্যায়ে দুই থেকে তিনজন চিকিৎসক যুক্ত হওয়ার কথা রয়েছে। তাঁরা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজকেরা আশা করছেন, এ পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে। পাশাপাশি নিয়মিত হাঁটা, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি হবে।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর