বাংলাদেশ জাতীয় জাদুঘরের ঐতিহ্যবিষয়ক গবেষণা প্রকল্পে ঢাকা বিভাগ থেকে গবেষক (রিসার্চার) হিসেবে নিযুক্ত হয়েছেন শাফায়েত শিশির। আগামী ১৭ ও ১৮ আগস্ট অনুষ্ঠিতব্য ‘শাওন ডালা উৎসব ২০২৬’ নিয়ে মাঠগবেষণা ও প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব পেয়েছেন তিনি। |
জাতীয় জাদুঘরের পাবলিক এডুকেশন বিভাগের কিপার ও প্রধান আসমা ফেরদৌসী স্বাক্ষরিত ই-মেইলে জানানো হয়, তাঁর জীবনবৃত্তান্ত, পূর্ববর্তী কাজ ও অভিজ্ঞতা পর্যালোচনার পর এই দায়িত্বের জন্য তাঁকে নির্বাচন করা হয়েছে।
‘Implementation of Community-Based Heritage Festivals in Eight Administrative Divisions of Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের আট বিভাগের কমিউনিটিভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব নথিভুক্ত করা হচ্ছে। ঢাকা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে শাওনে ডালা।
শাওনে ডালা টাঙ্গাইল অঞ্চলের একটি স্বতন্ত্র লোকজ উৎসব। বংশাই নদীকে ঘিরে শ্রাবণ মাসের শেষ দিনগুলোতে এটি অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘকাল ধরে। মনসামঙ্গল তথা বেহুলা-লখিন্দরের কাহিনিকে কেন্দ্র করে আয়োজিত হলেও উৎসবটির প্রধান ধারক ও বাহক এ অঞ্চলের মুসলমান সাপুড়ে সম্প্রদায়।
জাদুঘরের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদনটি সম্পূর্ণরূপে মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত করতে হবে। এতে উৎসবের ইতিহাস, আচার-অনুষ্ঠান, স্থানীয় অংশগ্রহণ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ঐতিহ্য সংরক্ষণে করণীয় বিষয়ে সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।
শাফায়েত শিশির স্থানীয় টাঙ্গাইল নিউজ ২৪. কম ও সখীপুর অনলাইন নিউজের প্রতিষ্ঠাতা।পাশাপাশি তিনি লাইফেক্স টেকনোলজির প্রধান নির্বাহী এবং প্রফেশনাল ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছেন।
দেশে ও দেশের বাহিরে বিভিন্ন কোম্পানির সাথে রিমুট ওয়ার্ক নিয়েও কাজ করছেন তরুন এই উদ্যোক্তা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন