INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলের বাসাইলে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

টাঙ্গাইলের বাসাইলে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা বাজার এলাকায় জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে বিয়ালা গ্রামের আবদুর রহমান বেগের বাড়ির সামনের জঙ্গল থেকে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় সদ্যোজাত কন্যাশিশুটিকে উদ্ধার করেন।

স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে শিশুটিকে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে নবজাতক কন্যাশিশুটি বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় বাসাইল থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।