INFO Breaking
Live
wb_sunny

Breaking News

এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামে তার বড় বোনের বাড়ি থেকে ম-র-দে-হ-টি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং ধোকেরকুল গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে। চার বোনের মধ্যে তিনি তৃতীয়।

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ধনবাড়ী পৌর এলাকার বন্দ-টাকুরিয়া গ্রামের এক যুবকের সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ জুলাই সকালে ওই যুবক তাকে দেখা করার কথা বলে নিয়ে যান। দিনভর তারা অজ্ঞাত স্থানে অবস্থান করেন বলে পরিবারের অভিযোগ।

বিষয়টি যুবকের পরিবার জানতে পারার পর স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে রাতে ওই শিক্ষার্থীকে তার বড় বোনের স্বামী কাবেলের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পরদিন বেলা ১১টার দিকে বাড়ির একটি কক্ষে তাকে ঝু-ল-ন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে ধনবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ম-র-দেহ থানায় নেওয়া হয়।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। তবে এ বিষয়ে পুলিশ কিংবা অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর