INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সিগন্যাল দিতেই গাড়ি ফেলে পালাল চালক, প্রাইভেটকারে মিলল ৫ বস্তা গাঁজা

সিগন্যাল দিতেই গাড়ি ফেলে পালাল চালক, প্রাইভেটকারে মিলল ৫ বস্তা গাঁজা

 



রাজধানীর বাড্ডা থানার ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করতে গিয়ে প্রাইভেটকার ফেলে দৌড়ে পালিয়েছেন এক চালক। পরে গাড়ির ব্যাগডালা (ডিকি) তল্লাশি করে পাঁচটি বস্তায় থাকা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট দেবু বড়ুয়া।

তিনি জানান, সকাল প্রায় ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে একটি নিশান মডেলের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৩১৭) বেপরোয়া গতিতে চলাচল করছিল। সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটিকে থামার সংকেত দেন ট্রাফিক পুলিশ। সংকেত পেয়ে চালক গাড়ি থামালেও মুহূর্তের মধ্যে সেটি ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে গাড়ির ডিকি তল্লাশি করে পাঁচটি সাদা বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে দেখা যায়, সেগুলোতে মোট প্রায় ১০০ কেজি গাঁজা রয়েছে।

চালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া গাঁজা এবং প্রাইভেটকারটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর