সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৬নং কালিয়া ইউনিয়নে দশকব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার (৮ জুন) কালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া ইউনিয়ন শাখার আমির মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাস্টার তাহেরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব বিভাগ টাঙ্গাইল শাখার ক্রীড়া সম্পাদক মো. আতিকুল ইসলাম এবং যুব বিভাগ কালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বিভাগ কালিয়া ইউনিয়ন শাখার সম্পাদক মো. আল আমিন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন