জাতীয়
ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি'তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা রাজবাড়ীর আইনজীবীর
ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি'তে আইনি সহায়তা দেবেন রাজবাড়ীর আইনজীবী
ব্রাজিলের প্রতি অগাধ ভালোবাসা এবং সমর্থকদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল সমর্থকদের জন্য অর্ধেক ফি'তে আইনি সহায়তা প্রদান করবেন। তার এই ঘোষণার পর স্থানীয় ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
অ্যাডভোকেট গোলাম মোস্তফা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। ফুটবলের জনপ্রিয় দল ব্রাজিলের প্রতি দীর্ঘদিনের সমর্থন ও ভালোবাসা থেকেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, এটি একটি ব্যতিক্রমী এবং ব্যতিক্রমধর্মী ঘোষণা, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন