INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সখীপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

"অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে" স্লোগাননকে সামনে রেখে সখীপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, উপজেলা সমাজসেবা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমন্বয়কারী মো. শাহরেজা আমিন, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সচেতনতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজে বিচারপ্রাপ্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর