INFO Breaking
Live
wb_sunny

Breaking News

অনলাইন জুয়ায় ৫০ লাখ হারানোর দাবি, জুয়া ছাড়ার ঘোষণা টাঙ্গাইলের মোস্তফা কামালের

অনলাইন জুয়ায় ৫০ লাখ হারানোর দাবি, জুয়া ছাড়ার ঘোষণা টাঙ্গাইলের মোস্তফা কামালের

টাঙ্গাইল সদরের বাসিন্দা মোস্তফা কামাল অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। তিনি দাবি করেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে বিভিন্ন সময়ে প্রায় ৫০ লাখ টাকা হারিয়েছেন।
মোস্তফা কামাল জানান, দীর্ঘ ৭ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। একপর্যায়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন তিন। তার ভাষ্যমতে, এই আসক্তির কারণে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
সম্প্রতি তিনি ৫ কেজি দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে অনলাইন জুয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি একজন মানুষের পারিবারিক, সামাজিক ও মানসিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে।
তিনি তরুণ সমাজসহ সকলের প্রতি অনলাইন জুয়ার ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মোস্তফা কামালের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরির একটি বার্তা হিসেবে দেখছেন।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর