INFO Breaking
Live
wb_sunny

Breaking News

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে গোয়েন্দা বিভাগ: সারা দেশে সতর্কতা জোরদার

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে গোয়েন্দা বিভাগ: সারা দেশে সতর্কতা জোরদার

জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা নাশকতা পরিকল্পনা করায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, সব জেলা পুলিশ সুপারসহ সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র, শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালাতে পারে। এ ছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করছে বলে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চঝুঁকিপূর্ণ।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর