INFO Breaking
Live
wb_sunny

Breaking News

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন : জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন : জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পূর্ণ মজুদ রয়েছে। বর্তমানে জুন মাসের চাহিদা মাথায় রেখে জ্বালানির পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার চেষ্টা চলছে। জ্বালানির চাহিদা পূরণ নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে। সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির চেষ্টা করছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর