INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে পেট্রল পাম্পে পুলিশের নজরদারি, নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত

সখীপুরে পেট্রল পাম্পে পুলিশের নজরদারি, নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পুকুরপাড় পেট্রল পাম্পে সরকার নির্ধারিত দামে যানবাহনের জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার পাম্প এলাকায় পুলিশের উপস্থিতিতে তেল বিক্রির কার্যক্রম তদারকি করা হয়, যাতে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত দামে তেল বিক্রি না হয়। এতে করে গ্রাহকরা নির্ধারিত দামে নির্বিঘ্নে জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন।
সংকটময় পরিস্থিতি দূর করতে প্রতিটি যানবাহনকে নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। ফলে পাম্পে শৃঙ্খলা বজায় থাকছে এবং সকল গ্রাহক সমানভাবে সেবা পাচ্ছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাধারণ গ্রাহকদের সঠিক সেবা নিশ্চিত করা এবং তেল বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর