INFO Breaking
Live
wb_sunny

Breaking News

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানিয়েছেন হাদি হত্যার প্রধান আসামি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানিয়েছেন হাদি হত্যার প্রধান আসামি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং সেখান থেকে ভারতের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে। পরবর্তীতে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় গিয়ে অবস্থান নেয়।

ভারতীয় পুলিশ আরও জানায়, সুযোগ পেলে তারা পুনরায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল। এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।
রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর