INFO Breaking
Live
wb_sunny

Breaking News

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা আব্বাস, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে



স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাকে সিঙ্গাপুরের একটি শীর্ষ হাসপাতালে নিউরোসায়েন্সেস বিভাগের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতোমধ্যে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল

৭৫ বছর বয়সী মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শুক্রবার তার মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

 

⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর