INFO Breaking
Live
wb_sunny

Breaking News

কালিহাতীতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে কর্মীসভা অনুষ্ঠিত

কালিহাতীতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে কর্মীসভা অনুষ্ঠিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর কালিহাতী উপজেলা বিএনপি আয়োজনে আনন্দর‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য কালিহাতী বীরবাসিন্দা  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত। 
সোমবার(০১ সেপ্টেম্বর)  উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পাছ জোয়াইর গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। 
কর্মীসভায় সভাপতিত্ব করেন বীরবাসিন্দা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি ওসমান আলী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা। 
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) সাবেক নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. মো.শাহ আলম তালুকদার, কারানির্যাতিত পেশাজীবি নেতা, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কো-চেয়ারম্যান প্রফেসর একেএম আব্দুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম এ খালিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক।
উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি  রহিমা খাতুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, কালিহাতী পৌরসভার বার বার নির্বাচিত সদ্য সাবেক কাউন্সিলর এনামুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর