INFO Breaking
Live
wb_sunny

Breaking News

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক সুজন খান (৪৮) নিহত হয়েছেন। 

শনিবার (২১ জুন) রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের কুমারজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি রাত তিনটার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক সুজন মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
⚡ সীমিত আসন — ভর্তি চলছে LifeX Technology • সখীপুর